News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপি ফের লোকসভা নির্বাচনে জিতবে, দাবি জেটলির
Image

বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপি ফের লোকসভা নির্বাচনে জিতবে, দাবি জেটলির

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.) : বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপি ফের লোকসভা নির্বাচনে জিতবে। শনিবার বিজেপির প্রতিষ্ঠা দিবসে এমনই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

এদিন রাজধানী দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরুণ জেটলি বলেন, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপি। বিপুল সংখ্যায় দলীয় কর্মীদের জন্যই তা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহের নেতৃত্বে ফের লোকসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে চলেছেন বিজেপি। অরুণ জেটলি আরও বলেন, ১৯৯৬ সাল থেকে একটি বা দুইটি নির্বাচন বাদ দিয়ে আর কখনও হারেনি বিজেপি। সংসদে বরাবরই বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজেপি।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে লিখেছেন, লেখেন, ‘৩৯ বছর আগে আজকের দিনেই সমাজসেবা এবং দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় সঙ্কল্প নিয়ে বিজেপির জন্ম হয়েছিল। কর্মকর্তাদের প্রচেষ্টাকে ধন্যবাদ। বিজেপি এখন ভারতের সব থেকে জনপ্রিয় দল। দলের প্রতিষ্ঠা দিবসে বিজেপি পরিবারের সকল সদস্যকে অভিনন্দন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top