News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের বিশেষ পর্যবেক্ষকের কাছে নালিশ জানাল বিজেপি, সিপিএম ও কংগ্রেস
Image

পুলিশের বিশেষ পর্যবেক্ষকের কাছে নালিশ জানাল বিজেপি, সিপিএম ও কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ পুলিশের বিশেষ পর্যবেক্ষকের কাছে নালিশ জানাল বিজেপি, সিপিএম ও কংগ্রেস৷ রাজ্যের এই তিন প্রধান রাজনৈতিক দল মূলত সন্ত্রাসের অভিযোগ জানিয়েছে পুলিশের বিশেষ পর্যবেক্ষকের কাছে৷

এবিষয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য বলেন, ডাঃ অশোক সিনহার নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ পুলিশের বিশেষ পর্যবেক্ষকের সাথে দেখা করেছেন৷ তাঁরা পুরনো অভিযোগ আবার পুলিশের বিশেষ পর্যবেক্ষকের কাছে তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ছেন৷ পাশাপাশি, রাজ্যে নির্বাচনকে ঘিরে পিসিসি সভাপতি নির্দিষ্ট একটি জাতিগোষ্ঠিকে কেন্দ্র যেভাবে বক্তব্য রাখছেন তাতে রাজ্যে অশান্তি সৃষ্টির সম্ভাবনা প্রবল, তাও জানানো হয়েছে৷ নবেন্দুবাবু জানান, কমিশনের কাছে সিপিএম যে সমস্ত অভিযোগ করেছে তা সম্পূর্ণ অসত্য এবং মনগড়া৷

লোকসভা নির্বাচনের জন্য ত্রিপুরা রাজ্যের পর্যবেক্ষকের কাছে আবার অভিযোগ জানাল সিপিআইএম৷ বৃহস্পতিবার দুপুরে আগরতলার খেজুরবাগান এলাকার স্টেট গেস্ট হাউসে গিয়ে পর্যবেক্ষককে অভিযোগ জানান সিপিআইএম-এর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাসের নেতেত্বে তিনি সদস্যের এক প্রতিনিধি দল৷

পর্যবেক্ষকের সঙ্গে দেখা করে বেরিয়ে আসার সময় গৌতম দাস সংবাদ মাধ্যমকে জানান, তাঁরা রাজ্যের বর্তমান পরিস্থিতি বিস্তারিতভাবে তুলে ধরছেন৷ নতুন সরকার প্রতিষ্ঠার পর রাজ্যে বিরোধীদের উপর লাগাতার আক্রমণ চলছে৷ শাসক দলের টার্গেট হচ্ছেন বামফ্রন্টের নেতা কর্মীরা৷ এক বছরে সাতজন বামফ্রন্ট কর্মী খুন হয়েছেন, ১,৬০০-এর বেশি কর্মী আহত হয়েছেন, বহু কর্মী-সমর্থকদের ঘরবাড়ি আক্রান্ত হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে৷ নির্বাচন ঘোষণা হওয়ার পর বাম প্রার্থীদের প্রচার করতে দেওয়া হচ্ছে না৷ কর্মী সমর্থকদের ভয় ভীতি দেখানো হচ্ছে৷ তাদের বাড়িঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না৷ এই পরিস্থিতিতে রাজ্যে কতটুকু অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে তা নিয়ে তাঁরা চিন্তিত৷

গৌতমের অভিযোগ, বিজেপি সরকার প্রতিষ্ঠার পর পঞ্চায়েত, পুরনিগম ও নগর পঞ্চায়েতে যে উপনির্বাচন হয়েছে তার প্রায় ৯৬ শতাংশ আসনে বিরোধী প্রতিনিধিদের জোর করে পদত্যাগ করতে বাধ্য করে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছিল৷ তাই তাঁরা পর্যবেক্ষকের কাছে দাবি জানিয়েছেন রাজ্যের সাধারণ মানুষ-সহ বিরোধী দলের কর্মী সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে৷ তিনি আরও বলেন, সারা দেশের মধ্যে ত্রিপুরা রাজ্যে সব চেয়ে বেশি হারে ভোট পড়ে যা ভারতের মধ্যে জাতীয় রেকর্ড৷ এবারের নির্বাচনে রাজ্যে এই ঐতিহ্য যেন বজায় থাকে এর জন্য নির্বাচন কমিশনকে পদক্ষেপ গ্রহণ করাও আর্জি জানানো হয়েছে৷

নির্বাচন কমিশন এই বিষয়ে কী পদক্ষেপ নেয় তা দখতে অপেক্ষায় আছেন তাঁরা, জানান গৌতম দাস৷ তিনি জানান, আগেও সিপিআইএম-এর তরফে নির্বাচন কমিশনে একাধিকবার অভিযোগ জানিয়েছে৷

এদিকে, কংগ্রেসও পুলিশের বিশেষ পর্যবেক্ষকের কাছে সন্ত্রাস ইস্যুতে নালিশ জানিয়েছে৷ কংগ্রেস রাজ্যে শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করার দাবি জানিয়েছে৷

আজ মুখ্য নির্বাচন আধিকারিক জানান, স্পেশাল পুলিশ অবজারভার বি জে পি, সি পি আই(এম) এবং আই এন সি দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন৷ তিনি আজ আগরতলা এবং সংলগ্ণ এলাকা পরিদর্শন করেন৷ মুখ্য নির্বাচন আধিকারিক জানান, রাজ্যে নির্বাচনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী রয়েছে৷ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নিরাপত্তা রক্ষীরা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন৷ স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা রক্ষীদের টহলদারি বাড়ানো হয়েছে৷ অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top