News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের দাবিতে তেলিয়ামুড়া ও গন্ডাছড়ায় পথ অবরোধ
Image

পানীয় জলের দাবিতে তেলিয়ামুড়া ও গন্ডাছড়ায় পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ৪ এপ্রিল৷৷ পরিশ্রুত পানীয় জলের দাবিতে তেলিয়ামুড়ায় জাতীয় সড়ক এবং গন্ডাছড়ায় পথ অবরোধ করেছেন স্থানীয় জনগণ৷ তাতে যান চলাচল মারাত্মক ভাবে ব্যহত হয়েছে৷

বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতে জরইলংবাড়ি এলাকার প্রমিলা বাহিনী পানীয় জলের দাবিতে কলসি নিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন৷ রবিবার সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ায় পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল৷ তাতে ক্ষুব্ধ এলাকাবাসী জাতীয় সড়ক অবরোধের পথ বেঁছে নেন৷ এদিনের ঘটনায় সকাল বেলায় নিত্য যাত্রীরা দুর্ভোগের শিকার হন৷ দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর মহকুমার প্রশাসনের তরফে পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি পাওয়া পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন৷

এদিকে, পরিশ্রুত পানীয় জল এবং এমজিএরেগার বকেয়া মজুরির দাবিতে সড়ক অবরোধ করেছেন গণ্ডাছড়ার বনপাড়া, লোকনাথ কলোনিপাড়া এবং ভগীরথী পাড়ার বাসিন্দারা৷

বৃহস্পতিবার সকালে ওই সব এলাকার বাসিন্দারা রাস্তার উপর বালতি, হাঁড়ি রেখে সড়ক অবরোধ করেন৷ তাদের অবরোধে আটকে পড়ে অসংখ্য যানবাহন৷ সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে৷ জানা গেছে, সড়ক অবরোধের ফলে বিস্তর ক্ষতি হয়েছে গণ্ডাছড়ায় বাজারে ব্যবসা করতে আগত ব্যবসায়ীদের৷ আজ ছিল গণ্ডাছড়ায় হাট বার৷ পথ অবরোধের ফলে ব্যবসায়ীরা মালপত্র নিয়ে বাজারে গিয়ে ব্যবসা করতে পারেনি৷

অভিযোগ, গণ্ডাছড়ার বনপাড়া, লোকনাথ কলোনিপাড়া এবং ভগীরথী পাড়ায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা চলে আসছে৷ সংশ্লিষ্ট বিভাগ থেকে স্থানীয় প্রশাসনকে দীর্ঘদিন ধরে এ ব্যাপারে অবগত করলেও কাজের কাজ কিছুই হয়নি৷ শেষ পর্যন্ত বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল থেকে গ্রামবাসীরা পথ অবরোধে বসেন৷

অবরোধকারীরা জানান শুধু পানীয় জলের সমস্যাই নয়, প্রাপ্য রেগার মজুরির দাবিতে তাদের এই অবরোধ৷ অবিলম্বে তাদের বকেয়া রেগার মজুরি মিটিয়ে দিতে দাবি তাঁদের৷ এদিকে গণ্ডাছড়ার বনপাড়া, লোকনাথ কলোনিপাড়া এবং ভগীরথী পাড়ার গ্রামবাসীরা সড়ক অবরোধ করেছেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনের আধিকারিকরা৷ সেখানে গিয়ে তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন৷ আধিকারিকদের কাছ থেকে আশ্বাস পেয়ে প্রায় তিন ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top