News Flash

  • Home
  • Uncategorized
  • নিজের শততম আইপিএল ম্যাচেও রাজস্থানের কাছে হার কোহলির
Image

নিজের শততম আইপিএল ম্যাচেও রাজস্থানের কাছে হার কোহলির

জয়পুর, ৩ এপ্রিল (হি.স.) : আইপিএলে নিজের শততম ম্যাচেও হারতে হল বিরাট কোহলিকে। রাজস্থান রয়্যালসের কাছে ৭ উইকেটে হারের লজ্জা মাথায় নিয়ে মাঠ ছাড়তে হল কোহলিদের।ঘরের মাঠে বেঙ্গালুরুকে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয়ের মুখ দেখল রাজস্থান।

হারের হ্যাটট্রিক ভুলে দুই দলই মাঠে নেমেছিল প্রথম জয়ের খোঁজে। অথচ মঙ্গলবার জয়পুরে তৃতীয় অধিনায়ক হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শততম ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার মাইলস্টোন ছুঁলেন বিরাট কোহলি। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক আজিঙ্কে রাহানে। শুরুটা ভালোই করেছিলেন বেঙ্গালুরুর দুই ওপেনার পার্থিব প্যাটেল ও বিরাট কোহলি। কিন্তু শ্রেয়স গোপালের ধাক্কায় পর পর প্যাভিলিয়নে ফিরে যান বিরাট(২৩), ডিভিলিয়ার্স(১৩) এবং হেটমায়ার(১)।পার্থিব প্যাটেল অবশ্য ৪১ বলে ৬৭ রান করেন। আর শেষ দিকে স্টোইনিসের অপরাজিত ৩১ এবং মইন আলির অপরাজিত ১৮ রানে ভর করে ১৫৮/৪ রান তোলে। গোপাল ৩টি এবং আর্চার ১টি উইকেট নেন।

১৫৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে জোস বাটলারের রাজস্থানের জয়ের ভিত গড়ে দেন। ৪৩ বলে ৫৯ রান করেন তিনি। ২২ রানে আউট হন রাহানে। এরপর স্টিভ স্মিথ ও রাহুল ত্রিপাঠি জুটি রাজস্থানকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ৩৮ রানে স্মিথ আউট হলেও শেষ পর্যন্ত বেন স্টোকস ও রাহুল ত্রিপাঠি এক বল বাকি থাকতে জয় এনে দেয় পিঙ্ক ব্রিগেডকে। ৩৪ রানে অপরাজিত থাকেন রাহুল ত্রিপাঠি। আরসিবি-র হয়ে ২টি উইকেট নেন চাহল। চার ম্যাচ খেলা হয়ে গেলেও দ্বাদশ আইপিএলে এখনও জয়ের মুখ দেখল না বিরাটের বেঙ্গালুরু।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top