News Flash

  • Home
  • Uncategorized
  • ৫৫ বছরের ব্যর্থতার হিসেব ৫৫ পাতার ইস্তেহারে তুলে ধরেছে কংগ্রেস, দাবি যোগীর
Image

৫৫ বছরের ব্যর্থতার হিসেব ৫৫ পাতার ইস্তেহারে তুলে ধরেছে কংগ্রেস, দাবি যোগীর

বারাণসী, ২ এপ্রিল (হি.স.) : কংগ্রেসের ইস্তেহারকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিজেদের ব্যর্থতার হিসেব ৫৫ পাতার ইস্তেহারে তুলে ধরেছে কংগ্রেস বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার যোগী আদিত্যনাথ বলেন, ৫৫ পাতার মিথ্যার গুচ্ছে ভরা কংগ্রেসের ইস্তেহার। এই ইস্তেহারে কংগ্রেস নিজেদের ৫৫ বছরের ব্যর্থতা তুলে ধরেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ৫৫ মাসে এনডিএ সরকার যা করে দেখিয়েছে। তা ৫৫ বছরে করতে পারেনি কংগ্রেস। কংগ্রেস সব সময় গরিবি হটাও বলে স্লোগান দিয়েছে। কিন্তু গরিবদের জন্য কিছুই করেনি। পরিকল্পনা এবং সততার অভাবে তারা দারিদ্রতার মোকাবিলা করতে পারেনি।

কংগ্রেসের ন্যূনতম আয়ের প্রতিশ্রুতিকে ব্যঙ্গ করে যোগী আদিত্যনাথ বলেন, এই প্রকল্পের টাকা কোথা থেকে আসবে তার হিসেব রাহুল গান্ধীকে দিতে হবে। ৫৫ বছরে সাধারণ মানুষের অ্যাকাউন্ট খুলতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। প্রত্যেকের অ্যাকাউন্টে ৭২০০০ টাকা রাহুল গান্ধী কোথা থেকে দেবে।

উল্লেখ্য, লোকসভা নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে কংগ্রেস। মঙ্গলবার রাজধানী দিল্লিতে দলীয় প্রধান কার্যালয় এই ইস্তেহার প্রকাশ করেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ৫৫ পাতার এই ইস্তেহারকে জনগণের কণ্ঠ হিসেবে অভিহিত করেছেন দলের জাতীয় সভাপতি রাহুল গান্ধী। আনুষ্ঠানিক ভাবে এই ইস্তেহারের নাম রাখা হয়েছে ‘কংগ্রেস উইল ডেলিভার’।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top