News Flash

  • Home
  • Uncategorized
  • একদিনের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
Image

একদিনের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

দুবাই, ১ এপ্রিল (হি.স.) : সিরিজ জয়ের পর এবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া৷ সিরিজ আগেই জয় করে অজিরা৷ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিয়মরক্ষার শেষ ম্যাচেও ২০ রানে জয় তুলে নিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অজিরা৷


টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৭ রান তোলে৷ নিশ্চিত শতরান হাতছাড়া করেন উসমান খোওয়াজা৷ বড় রানের ইনিংস গড়েন খোওয়াজাসহ অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটসম্যানই৷ উসমানের পাশাপাশি হাফসেঞ্চুরি করেন অ্যারন ফিঞ্চ, শন মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল৷জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৭ রানে আটকে যায়৷ ব্যর্থ হয় হ্যারিস সোহেলের অনবদ্য শতরান৷ শান মাসুদ ও ইমদ ওয়াসিম হাফসেঞ্চুরি করলেও দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি৷


গোটা সিরিজে অস্ট্রেলিয়ার টপ অর্ডার দুর্দান্ত ফর্মে রয়েছে৷ এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি৷ ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়া ১৩৪ রান তোলে৷ শেষে অ্যারন ফিঞ্চ ৬৯ বলে ৫৩ রান করে আউট হন৷ উসমান খোওয়াজা মাত্র দু’রানের জন্য ব্যক্তিগত শতরান হাতছাড়া করেন৷ ১১১ বলে ৯৮ রান করার পথে তিনি ১০টি বাউন্ডারি মারেন৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে শন মার্শ ৬৮ বলে ৬১ রান করেন৷পাকিস্তানও অবশ্য মন্দ ব্যাটিং করেনি৷ ওপেনার আবিদ আলি শূন্য রানে আউট হলেও শান মাসুদ ৫৪ বলে ৫০ রান করেন৷ হ্যারিস সোহেল ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১২৯ বলে ১২৯ বলে ১৩০ রান করে আউট হন৷ এছাড়া উমর আকমল ৪৩ ও ইমদ ওয়াসিম ৩৪ বলে অপরাজিত ৫০ রানের যোগদান রাখেন৷৩টি উইকেট নেন বেহরেনডর্ফ৷ ম্যাচের সেরা হয়েছেন ম্যাক্সওয়েল৷ সিরিজ সেরা ফিঞ্চ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top