News Flash

  • Home
  • Uncategorized
  • সাংসদ ফান্ডের টাকা অব্যয়িত অপ্রত্যাশিত বলল বিজেপি
Image

সাংসদ ফান্ডের টাকা অব্যয়িত অপ্রত্যাশিত বলল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ ৷৷ ত্রিপুরায় সাংসদ এলাকা উন্নয়ন স্কিমে বরাদ্দ অব্যয়িত রয়েছে৷ রাজ্যের দুই সাংসদ সিপিএমের জীতেন্দ্র চৌধুরী এবং শঙ্কর প্রসাদ দত্ত বরাদ্দ অর্থ অব্যয়িত রাখার পাশাপাশি খরচের হিসেবও দেননি৷ সংসদে রাজ্যের প্রতিনিধি হিসেবে তাঁদের এই ভূমিকা অপ্রত্যাশিত বলে উষ্মা প্রকাশ করেছেন বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য৷ তাঁর কথায়, উন্নয়নের প্রত্যাশায় জনপ্রতিধিরা নির্বাচিত হন৷ কিন্তু, এলাকা উন্নয়নে অর্থ বরাদ্দ সত্বেও সিপিএমের সাংসদদের ভূমিকা হতাশাজনক৷

গত লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে জীতেন্দ্র চৌধুরী এবং পশ্চিম ত্রিপুরা আসনে শঙ্কর প্রসাদ দত্ত বিজয়ী হয়েছিলেন৷ তখন রাজ্যে ক্ষমতায় ছিল বামফ্রন্ট৷ পাঁচ বছর তাঁরা সংসদে বামফ্রন্টের সাংসদ হিসেবে সংসদে ত্রিপুরার প্রতিনিধিত্ব করছেন৷

পরিসংখ্যা এবং কর্মসূচী বাস্তবায়ন মন্ত্রকের ওয়েবসাইটে দেওয়া তথ্যে জানা গিয়েছে, ত্রিপুরার দুই সাংসদের এলাকা উন্নয়নে বরাদ্দ অব্যয়িত রয়েছে৷ শুধু তাই নয়, তাঁরা   খরচের হিসেবও সময় মতো দেননি৷ ওয়েবসাইটের তথ্য মোতাবেক, গত পাঁচ বছরে দুই সাংসদকে ২০ কোটি টাকা করে মোট ৪০ কোটি টাকা এলাকা উন্নয়ন স্কিমের আওতায় বরাদ্দ করা হয়েছে৷ তার মধ্যে সাংসদ জীতেন্দ্র চৌধুরী ৫ কোটি ১১ লক্ষ টাকা এবং সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত ২ কোটি ৫০ লক্ষ টাকা খরচই করেননি৷ এলাকা উন্নয়নে মোট বরাদ্দের মধ্যে জীতেন্দ্র চৌধুরীর জন্য ২ কোটি ২৮ লক্ষ টাকা এবং শঙ্কর প্রসাদ দত্তের জন্য ১১ লক্ষ টাকা এখনে কেন্দ্রীয় মঞ্জুর করেনি৷

ওয়েবসাইটে দেওয়া তথ্যে স্পষ্ট, চলতি ইংরেজী বছরের ১৫ জানুয়ারী সাংসদ জীতেন্দ্র চৌধুরীকে ২ কোটি ৫০ লক্ষ টাকা এবং ২০ মার্চ সাংসদ শঙ্কর প্রসাদ দত্তকে ২ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার৷ ওই সমস্ত অর্থ বরাদ্দ করা হয়েছে এলাকা উন্নয়নের খাতিরে৷ কিন্তু, মজার ব্যাপার হল ত্রিপুরার দুই সাংসদ খরচের হিসেবও এখনো কেন্দ্রের কাছে পাঠাননি৷

তাঁদেরকে সামান্য অর্থ কেন্দ্রীয় সরকার মঞ্জুর করেনি৷ তার পেছনে কারণ হিসেবে বলা হয়েছে, সাংসদ জীতেন্দ্র চৌধুরী অডিট সার্টিফিকেট, ইউটিলাইজেশাসন সার্টিফিকেট এবং এমপিআর জমা দেননি৷ তেমনি, শঙ্কর প্রসাদ দত্ত এমপিআর এবং প্রভিশনাল ইউটিলাইজেশাসন সার্টিফিকেট জমা দেননি৷

স্বাভাবিকভাবেই জনকল্যাণে সিপিএমের সাংসদদের আন্তরিকতা নিয়ে প্রশ্ণ তুলেছে বিজেপি৷ বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য উষ্মা প্রকাশ করে বলেন, সাংসদ হিসেবে ত্রিপুরার দুই জনপ্রতিনিধির ভূমিকা অপ্রত্যাশিত৷ তিনি বলেন, জনকল্যাণে ভূমিকা নেওয়ার জন্যই জনপ্রতিনিধিদের নির্বাচিত করা হয়৷ সেক্ষেত্রে জনপ্রতিনিধিদের উপর মানুষের প্রত্যাশা অনেক৷ কিন্তু, ত্রিপুরার দুই সাংসদ এলাকা উন্নয়নে বরাদ্দ সম্পূর্ণ অর্থ খরচই করেননি৷ তাতে স্পষ্ট, জনগণের উপকারে তাঁরা আগ্রহী নন৷ তাঁর দাবি, কেন্দ্র থেকে দুই সাংসদকে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ তার মধ্যে ১৬ কোটি ৭৪ লক্ষ টাকা অব্যয়িত৷ ফলে, এখন রাজ্যের মানুষ নতুনভাবে ভাবতে শুরু করবেন তিনি আশা প্রকাশ করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top