News Flash

  • Home
  • Uncategorized
  • লালুপ্রসাদ যাদবের পরামর্শ মেনেই কংগ্রেসে যোগ দিচ্ছেন শত্রুঘ্ন, জানালেন বিহারীবাবু
Image

লালুপ্রসাদ যাদবের পরামর্শ মেনেই কংগ্রেসে যোগ দিচ্ছেন শত্রুঘ্ন, জানালেন বিহারীবাবু

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.) : লালুপ্রসাদ যাদবের পরামর্শ মেনে কংগ্রেসে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী তথা বর্ষীয়ান রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা। রবিবার একথা জানিয়েছে খোদ বিহারীবাবু ।

এদিন শত্রুঘ্ন সিনহা বলেন, প্রকৃত অর্থেই জাতীয় দল কংগ্রেস। তাই পারিবারিক বন্ধু লালুপ্রসাদ যাদবের পরামর্শ মেনে কংগ্রেসে যোগ দানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বর্ষীয়ান এই বলিউড অভিনেতা আরও বলেন, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল প্রত্যেকেই তাদের নিজ নিজ দলে তাকে যোগ দেওয়ার অনুরোধ করেছিল। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে পাটনা সাহিব থেকেই তিনি যে লড়বেন, তা ফের স্পষ্ট করে দিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, ‘যে পরিস্থিতি তৈরি হোক না কেন। আমি পাটনা সাহিব থেকে ভোটে দাঁড়াব।’বিজেপি ত্যাগের প্রসঙ্গে বলতে গিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, লালকৃষ্ণ আদবানি, মুরলীমনোহর জোশী, অরুণ শৌরি, যশবন্ত সিনহার প্রতি দল যে আচরণ করেছে, তাতে বিরক্ত হয়েই বিজেপি ছেড়েছেন তিনি। বিষয়টি বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন শত্রুঘ্ন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পাটনাসাহিব কেন্দ্র থেকে তিনি যে নিজের দমে জিতেছেন তাও ফের স্পষ্ট করে দিয়েছেন। পাশাপাশি গতবারের তুলনায় আরও বেশি সংখ্যাক ভোট পাওয়ার দাবিও করেছেন তিনি।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top