News Flash

  • Home
  • Uncategorized
  • গরীবি নয়, বিরোধীরা গরীবদের হঠানোর বন্দোবস্ত করছেন : বিপ্লব
Image

গরীবি নয়, বিরোধীরা গরীবদের হঠানোর বন্দোবস্ত করছেন : বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ বিরোধী মহাজোটে সবাই প্রধানমন্ত্রী হতে চাইছেন, কটাক্ষের সুরে একথা বলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বিদ্রুপ করে বলেন, বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী প্রার্থী বাছাই হয়নি৷ ফলে মানুষ কাকে ভোট দেবেন তা বুঝে উঠতে পারছেন না৷ তাঁর দাবি, দেশে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির বিকল্প নেই৷ কারণ, জনকল্যানে ঘোষিত প্রকল্পের ৮০শতাংশ কাজ সম্পূর্ণ করেছেন তিনি৷

বিপ্লব দেব শনিবার আগরতলায় প্রদেশ বিজেপি মহিলা মোর্চার জনসভায় বিরোধীদের চাচাছোঁলা ভাষায় আক্রমণ করেছেন৷ তাঁর কথায়, দেশের কল্যাণে মানুষ ভোট দেন৷ কিন্তু বিরোধীরা রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন করছেন৷ রাজনৈতিক স্বার্থে দেশকে ধবংসের দিকে নিয়ে যেতে চাইছেন৷

তাঁর কটাক্ষ, নির্বাচন এলেই বিরোধীরা দেশ থেকে গরীবি হঠানোর ডাক দেন৷ নির্বাচন শেষ হলে গরীবদের সরিয়ে দেন৷ এদিন তিনি নাম না করে কংগ্রেসকে এক হাত নিয়েছেন৷ তিনি বিদ্রুপ করে বলেন, বিরোধীরা সকলেই প্রধানমন্ত্রী হতে চাইছেন৷ তাঁদের মহাজোটে সবাই প্রধানমন্ত্রীত্বের দাবি রাখেন৷ কিন্তু, আদৌ তাঁদের সেই যোগ্যতা রয়েছে কিনা জনগন তা ভালই বোঝেন৷

বিপ্লববাবুর কথায়, মানুষকে বোকা ভাবা উচিৎ নয়৷ ত্রিপুরায় সিপিএমের সাম্রাজ্যের পতন হবে তা কেউ ঘুনাক্ষরেও টের পাননি৷ কিন্তু জনসুনামি সিপিএমকে ধবংস করে দিয়েছে৷ বিপ্লব দেব ত্রিপুরাবাসীকে এর পুরো কৃতিত্ব দিয়েছেন৷ সাথে বলেন, ত্রিপুরা থেকে দুটি লোকসভা আসন এরাজ্যের মানুষ নরেন্দ্র মোদীকে উপহার দেবেন তা তিনি বিশ্বাস করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top