News Flash

  • Home
  • Uncategorized
  • একা লড়াইয়ের সিদ্ধান্তেই অনঢ় আইপিএফটি, ভোট ভাগ করে বিজেপিকে জেতানোই লক্ষ্য বলে দাবি কংগ্রেসের
Image

একা লড়াইয়ের সিদ্ধান্তেই অনঢ় আইপিএফটি, ভোট ভাগ করে বিজেপিকে জেতানোই লক্ষ্য বলে দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷ আসন্ন লোকসভা নির্বাচনে কোন দলের সাথেই জোট হচ্ছে না আইপিএফটি’র৷ সেই সাথে কংগ্রেস’র আবেদনও প্রত্যাখ্যান করেছে আইপিএফটি৷ বৃহস্পতিবার সকালে আইপিএফটি কেন্দ্রীয় কমিটির বৈঠকে একা লড়ার সিদ্ধান্তই গৃহিত হয়৷ বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মণকেও তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করার কথা জানিয়ে দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের একথা জানিয়েছেন দলের সভাপতি এনসি দেববর্মা৷ সেই সঙ্গে বিজেপি’র সাথে জোট চালিয়ে রাখারও সিদ্ধান্ত হয় বৈঠকে৷


বুদবার রাতে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোত কিশোর দেববর্মণ৷ আএনপিটি সভাপতি বিজয় কুমার রাঙ্খলকে নিয়ে এনসি দেববর্মার বাসভবনে যান৷ রাত ১০টা থেকে প্রায় ২ ঘণ্টা যাবৎ চলে ম্যারাথন বৈঠক৷ এনসি দেববর্মার দাবি আসন্ন লোকসভা নির্বাচনে আইপিএফটি দুটি আসনে যেন কংগ্রেসকে সমর্থন করে এই প্রস্তাব দেন পিইউ সভাপতি৷ যদিও তাঁকে বলা হয় বৃহস্পতিবার দলীয় বৈঠকের পর বিষয়টি জানানো হবে৷ সকালে টানা ২ ঘণ্টা বৈঠকে আইপিএফটি নেতৃত্ব সিদ্ধান্ত নেয় একাই দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা৷ বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া জানান৷ আপাতত কোন দলের সাথে জোট করে লড়বো না৷ ২টি আসনে একাই লড়ব৷ তাছাড়া এমন কিছুই হয়নি যে বিজেপি’র সাথে জোট ছেড়ে বেরিয়ে আসতে হবে৷ তবে বিজেপি’র সাথে জোট থাকলেও আইপিএফটিকে যে বিজেপি নেতৃত্ব বর্তমানে তেমন গুরুত্ব দিচ্ছে না তা কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন৷


মেবার কুমার জমাতিয়ার দাবি লোকসভার ২টি আসনেই আইপিএফটি প্রার্থী জয়লাভ করবে৷ তবে বিধানসভা নির্বাচনের আগে যে সম্পর্ক ছিল বিজেপি’র সাথে তা যে এখন অনেকটাই নড়বড়ে এদিন তা বুঝিয়ে দিলেন বনমন্ত্রী৷ যার ফলে ২টি আসনে একা লড়ার সিদ্ধান্ত বলে দাবি তাঁর৷ বলেন, যেহেতু বিজেপি শরিক দল৷ আমরা চেয়েছিলাম ১টি আসন্ন তারা আমাদের ছাড়বে৷ কিন্তু হারেনি৷ ফলে আইপিএফটি এই সিদ্ধান্ত নিয়েছে৷ তবে জোট চালিয়ে রাখা হবে বলে তিনি জানান৷
তিনি বলেন, এবারের নির্বাচন নিয়ে কিছু কিছু বিরোধী দল বিভ্রান্ত ছড়াচ্ছে৷ আইপিএফটি-বিজেপি’র সম্পর্কভাল ছিল, আগামীদিনেও ভাল থাকবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷


কংগ্রেসের সাথে সমর্থন না দেওয়া মনে উপজাতিদের জন্য মায়াকান্না দেখিয়ে তলে তলে বিজেপিকে সমর্থন দেওয়া৷ ভোট ভাগাভাগি করে বিজেপিকে জয়ী করাই আইপিএফটি’র একমাত্র লক্ষ্য৷ মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মণের৷ আইপিএফটি নেতৃত্ব কংগ্রেসের সমর্থন দিতে অনিহা প্রকাশ করতেই এ প্রসঙ্গে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন প্রদ্যোত৷ বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পিসিস সভাপতি বলেন, বিজয় কুমার রাঙ্খলকে নিয়ে তিনি নিজে এনসি দেববর্মার বাড়ি গিয়েছিলেন৷ কথা বলেছেন৷ আহ্বান করেছিলেন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে উপজাতি ভোট যেন ভাগাভাগি না হয়৷ তার জন্য সকলকে একমঞ্চে এসে বিজেপি’র বিরুদ্ধে লড়তে আহ্বান জানানো হয়েছিল৷ কিন্তু এনসি দেববর্মা রাজি হননি৷ প্রদ্যোতের অভিযোগ তলে তলে বিজেপিকে জয়ী করতেই উপজাতি ভোট ভাগাভাগি চাইছে আইপিএফটি৷ উপরে উপজাতিদের জন্য মায়াকান্না কেঁদে ভেতরে বিজেপিকে সমর্থন করা মানে উপজাতিদের সাথে প্রতারণা করা৷ ভবিষ্যতে কংগ্রেস দল আইপিএফটি’র কাছে যাবে না বলে পরিষ্কার জানিয়ে দেন প্রদ্যোত৷
তিনি বলেন, নির্বাচনের পর আর কোন দল আইপিএফটি’র সাথে আঁতাত করবে না৷ যারা সম্প্রদায় বিরোধী তাদের জনজাতি মানুষরা বরদাস্ত করবেন না বলে জানান৷ পিসিসি সভাপতির বক্তব্য আইপিএফটি পৃথকভাবে লড়রে আখেরে লাভ হবে বিজেপি’র৷ তারপরও তিনি আশা ব্যক্ত করেছেন লোকসভার ২টি আসনেই কংগ্রেস জয়লাভ করবে৷ এদিন মহারাজার বাসভবনে বিজেপি ছেড়ে আসা শব্দ কুমার জমাতিয়া কংগ্রেসে যোগদান করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top