News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্খনের অভিযোগ খন্ডন বিজেপির
Image

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্খনের অভিযোগ খন্ডন বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে সিপিএম৷ আর এই অভিযোগটাও ঠিকভাবে করতে পারল না বলে জানালেন বিজেপির প্রদেশ মুখপাত্র অশোক সিনহা৷ তিনি আইপিএফটির প্রার্থী ঘোষণা ও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বলেন, দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন জনগণ৷ আর তা ভোটাররা স্থির করে নিয়েছেন৷ তিনি বলেন, সিপিএম অভিযোগ তুলেছে মুখ্যমন্ত্রী কোড অব কন্ডাক্ট লঙ্খন করেছেন৷ মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার না এলে সপ্তম বেতন কমিশন, দুই হাজার টাকা ভাতা, উজ্জ্বলা যোজনা এই সমস্ত বিভিন্ন প্রকল্প বন্ধ হয়ে যাবে৷ এর স্পষ্টীকরণ দিতে গিয়ে শ্রী সিনহা বলেন, সিপিএম মেনে নিয়েছে এই প্রকল্পগুলি রাজ্যে চালু আছে৷ এর জন্য তিনি সিপিএমকে ধন্যবাদ জানান৷

পাশাপাশি তিনি এও বলেন, কেন্দ্রে মোদি সরকার না এলে এই সমস্ত উন্নয়মূলক প্রকল্প বন্ধ হয়ে যাবে এটাই স্বাভাবিক৷ দ্বিতীয় যে অভিযোগটি আনে সিপিএম তা হচ্ছে মুখ্যমন্ত্রী সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়টি প্রচারে এনেছেন৷ আর্মির ব্যাপার নিয়ে কথা বলেছেন৷ শ্রী সিনহা এর স্পষ্টীকরণ দিতে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী আর্মি, নেবি কিংবা এয়ারফোর্সকে নিয়ে কোনও কথাই বলেননি৷ সিপিএম আরও অভিযোগ করেছে মুখ্যমন্ত্রী একটি অর্গানাইজেশনের মিটিংয়ে এই মন্তব্য করেছেন৷ এর প্রেক্ষিতে অশোক সিনহা বলেন, অর্গানাইজেশনের মিটিং ও পাবলিক মিটিংয়ের মধ্যে পার্থক্য রয়েছে৷ অর্গানাইজেশনের মিটিং হয় কর্মীদের নিয়ে৷ সেখানে অনেক কথাই হয়৷ এক কথায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মডেল কোড অব কন্ডাক্ট এর অভিযোগ তুলে সিপিএম খুবই দায়সারা মনোভাবের পরিচয় দিয়েছে৷ এদিনের সাংবাদিক সম্মেলনে দলের আর এক মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যও ছিলেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top