News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট প্রচারে ৬ এপ্রিল আসছে মোদি, জাঁকজমক প্রচার বিজেপির
Image

ভোট প্রচারে ৬ এপ্রিল আসছে মোদি, জাঁকজমক প্রচার বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ সপ্তদশ লোকসভা নির্বাচনে রাজ্যের মোট দুটি আসনে দলীয় দুই প্রার্থীর হয়ে প্রচার চালাতে আগামী ৬ এপ্রিল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সূত্রের খবরে জানা গেছে, এদিন তিনি উদয়পুরের কেবিআই ময়দানে বিশাল নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন৷ সূত্রটি আরও জানিয়েছে, ত্রিপুরার দুটি লোকসভা আসনের নির্বাচনী প্রচারে অন্য বেশ কয়েকজন হেভিওয়েট নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রীও রাজ্যে আসবেন৷

তবে তাঁরা কবে আসছেন সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে দলীয় সূত্রটি জানিয়েছে৷ এদিকে, বিজেপির প্রদেশ কমিটির সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ ঝোড়ো নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন৷ ইতিমধ্যেই গত কয়েকে দিন তাঁরা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার সভায় ভাষণ দিয়েছেন৷ তাছাড়া দলের কার্যকর্তারা পদব্রজে পাড়ায়-পাড়ায় বাড়ি-বাড়ি গিয়ে দলীয় প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন ভোটারদের৷ সামগ্রিক উন্নয়ন আর রাজনীতির মোড়কে এবারের নির্বাচনী প্রচার তেজি করছে বিজেপি৷ তবে প্রচারের জৌলুসে বিজেপির সঙ্গে সমানে টক্কর দিতে আপ্রাণ চেষ্টা করছে বিরোধী বাম ও কংগ্রেস দলও৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top