News Flash

  • Home
  • Uncategorized
  • প্রার্থীর ওপর হামলা, নির্বাচন কমিশনে নালিশ সিপিএমের
Image

প্রার্থীর ওপর হামলা, নির্বাচন কমিশনে নালিশ সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ বামফ্রন্ট প্রার্থী শঙ্করপ্রসাদ দত্তের উপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে সিপিআইএম৷ ই-মেলের মাধ্যমে লিখিত অভিযোগে বলা হয়েছে, গতকাল শনিবার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শঙ্করপ্রসাদ দত্তের ওপর পর পর তিনবার হামলা করা হয়েছে৷ তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে৷ আগরতলায় ত্রিপুরা রাজ্য মুখ্য নির্বাচনি আধিকারিক শ্রীরাম তরণীকান্তের সঙ্গে দেখা করেও অভিযোগের প্রতিলিপি দিয়েছে সিপিইএম৷

সোমবার এই খবর দিয়ে সিপিআইএম-এর পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, তাঁরা আশঙ্কা করছেন রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে দেবে না শাসকদল তাদের মদতপুষ্ট দুষৃকতী৷ সব ঘটনা শোনে শ্রীরাম তরণীকান্ত নাকি তাঁদের আশ্বস্ত করেছেন, রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাতে কমিশন বদ্ধপরিকর৷ বামফ্রন্টের নেতা ও কর্মীরা যাতে অবাধে প্রচার-সহ তাঁদের রাজনৈতিক কাজকর্ম চালাতে পারেন তার ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচনি আধিকারিক৷ তবে তাঁর আশ্বাসেও তারা আশ্বস্ত হতে পারছেন না বলে জানান পবিত্র কর৷ তাদের কাছে নাকি খবর আছে, নির্বাচনকে প্রহসনে পরিণত করতে শাসকদলের মদতপুষ্ট দুষৃকতীরা অতি সক্রিয়৷

বাম নেতা পবিত্রবাবু জানান, গতকাল তিন জায়গায় আক্রান্ত হয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শঙ্করপ্রসাদ দত্ত৷ এদিন প্রথমে তাঁর ওপর আক্রমণ হয় পশ্চিম জেলার অন্তর্গত জিরানিয়া এলাকায়৷ এর পর আক্রান্ত হন সিপাহিজলা জেলার বিশালগড়ে৷ জিরানিয়ায় প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে৷ আক্রান্ত হয়েছেন তাঁর সঙ্গী দলের লোকজন৷ জিরানিয়া মহকুমার মোহনপুরে ঘটেছিল ওই হামলার ঘটনা৷ জিরানিয়াতে নাকি নেতাদের ঢুকতেই দেওয়া হয়নি৷ প্রশাসনকে দিয়ে অহেতুক ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ তিনি জানান, চারদিক থেকে তাঁদের ঘিরে হামলা চালায় দুষৃকতীরা৷ পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়৷ এছাড়া, দুপুরে শঙ্করপ্রসাদের ওপর ফের আক্রমণের ঘটনা ঘটে বিশালগড়ে৷ সেখানে প্রার্থীর সমর্থনে পথসভা চলছিল৷ ওই সভায় যাওয়ার সময় তাঁর ওপর আক্রমণ করে একদল লোকজন৷ তাদের গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে৷ সর্বশেষ ঘটনাটি ঘটে পশ্চিম জেলার অন্তর্গত মোহনপুর মহকুমার গান্ধীগ্রাম এলাকায়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top