News Flash

  • Home
  • Uncategorized
  • এমজিএনরেগা-র কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু দুইজনের
Image

এমজিএনরেগা-র কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু দুইজনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ এমজিএনরেগা-র কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে দুইজনের৷ আহত তিনজনের মধ্য দুজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে৷এ ঘটনাটি ঘটেছে সিপাহিজলা জেলার নলছড় ব্লকের অন্তর্গত দক্ষিণ নলছড় এলাকায় শুক্রবার দুপুরে৷ এমজিএনরেগা প্রকল্পে এদিন টিলাভূমির মাটি কেটে সমান করার কাজ চলছিল৷ এমন সময় হঠাৎ করে বিশাল এক মাটির ধস নামে৷ তখন সেখানে মোট ১৫৪ জন শ্রমিক কাজ করছিলেন৷ এর মধ্যে পাঁচজন শ্রমিক মাটিধসের নীচে চাপা পড়ে যান৷ সঙ্গে সঙ্গে অন্ন্য শ্রমিকরা মাটি কেটে চাপা পড়া শ্রমিকদের মধ্যে চারজনকে বের করে আনেন৷

একজনকে মাটির নীচ থেকে তুলে আনতে ড্রজার লাগাতে হয়৷ উদ্ধার করে শ্রমিকদের মেলাঘর হাসপাতালে নিয়ে গেলে দুই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন ডাক্তার৷ আহত তিনজনের মধ্যে একজনের চিকিৎসা মেলাঘর হাসপাতালে চললেও বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আগরতলায় সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ নিহত দুই শ্রমিককে অমূল্য সরকার (৬৫) এবং ধীরেন্দ্রচন্দ্র দেবনাথ (৫৭) বলে পরিচয় পাওয়া গেচে৷ আগরতলায় চিকিৎসাধীন আহতরা যথাক্রমে মানিক দাস (৩২), সঞ্জিতকুমার দাস (৫২)৷ মেলাঘরে চিকিৎসাধীন মনোহর নাগ (৭৫)৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন ব্লক ও গ্রামোন্নয়ন দফতরের কর্মকর্তারা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top