News Flash

  • Home
  • Uncategorized
  • বালাকোটে বিমান হানা নিয়ে প্রশ্ন, কংগ্রেস নেতা পিত্রোদাকে কটাক্ষ নরেন্দ্র মোদীর
Image

বালাকোটে বিমান হানা নিয়ে প্রশ্ন, কংগ্রেস নেতা পিত্রোদাকে কটাক্ষ নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.) : বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর হানা নিয়ে প্রশ্ন তোলায় কংগ্রেস নেতা স্যাম পিত্রোদাকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তীব্র আক্রমণ করে তিনি লিখেছেন, ‘বিরোধীরা সন্ত্রাস নিয়ে বরাবর প্রশ্ন তুলেছে।

বারবার তারা অপমান করেছে আমাদের বাহিনীকে।’
টুইটে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, ‘ভারতীয় বাহিনীকে অপমান করে কংগ্রেস সভাপতির সবচেয়ে ঘনিষ্ঠ পরিমার্শদাতা কংগ্রেসের হয়ে পাকিস্তানের জাতীয় দিবস উদ্যাপন শুরু করে দিলেন। লজ্জা!’জনতা মাফ নহি করেগি হ্যাশট্যাগ দিয়ে মোদী আরও লিখেছেন, ‘দেশ ইতোমধ্যেই যা জানে, এবার কংগ্রেসের রাজবংশের একনিষ্ঠ সেবন নিজেই সেটা স্বীকার করে নিলেন – কংগ্রেস সন্ত্রাসের জবাব দিতে অনিচ্ছুক। এটা নতুন ভারত। যে ভাষা সন্ত্রাসবাদীরা বোঝে, সেই ভাষাতেই আমরা তাদের জবাব দেব।’ এই ইস্যুতে একাধিক টুইট করে বিরোধীদের দিকে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী।


এর আগে, কংগ্রেসের নেতা স্যাম পিত্রোদা বালাকোটের বিমান হানা নিয়ে প্রশ্ন তুলে বলেছিলেন, ‘নিউইয়র্ক টাইমস ও অন্যান্য সংবাদপত্রে পড়লাম, আমরা ঠিক কীসে আক্রমণ করেছি? তাই এই নিয়ে আরও বিশদে জানতে চাই। আমরা কি সত্যিই ৩০০ জনকে মেরেছি?’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top