News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএল ম্যাচের সম্প্রচার বন্ধ করল পাকিস্তান
Image

আইপিএল ম্যাচের সম্প্রচার বন্ধ করল পাকিস্তান

ইসলামাবাদ, ২১ মার্চ (হি.স.) : পুলওয়ামায় পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর নৃশংস হামলার জেরে এবার পাকিস্তান আইপিএল ম্যাচের সম্প্রচার বন্ধ করল। এরআগে দেশের ক্রিকেট লিগ পিসিএল সম্প্রচারের দায়িত্ব থেকে সরে এসেছিল আইএমজি রিলায়েন্স। ভারতে পিএসএল সম্প্রচারের কথা থাকলেও পরে সেই দায়িত্ব থেকে অব্যাহতি নেয় ডি স্পোর্টস। এবার সেই ঘটনারই পালটা দিল পাকিস্তানও। ভারতের কোটিপতি ক্রিকেট লিগ সম্প্রচার বন্ধের নির্দেশিকা জারি করল পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি। পাকিস্তানে সম্প্রচারিত হবে না আইপিএলের কোনও ম্যাচ। 

শুধুমাত্র পিএসএল সম্প্রচারের দায়িত্ব থেকে সরে আসাই নয়, পুলওয়ামা হামলার পর দেশের বিভিন্ন ক্রিকেট স্টেডিয়াম থেকে পাক ক্রিকেটারদের ছবি সরিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলি। এমনকি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ বয়কট ইস্যুতে সরব হন প্রাক্তন ক্রিকেটাররাও। এহেন উত্তপ্ত পরিস্থিতি ও চাপানউতোরের মাঝেই দিনকয়েক আগে ক্রিকেটের নিয়ামক সংস্থার নির্দেশ মেনে বিসিসিআই-কে ২২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয় পিসিবি।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় সিআরপিএফ-র ৪৯ জন জওয়ান শহিদ হন। এই ঘটনায় তলানিতে ঠেকেছে দুদেশের সম্পর্ক। পরিপ্রক্ষিতে দু’দেশের কূটনৈতিক চাপানউতোর বর্তমানে কিছুটা স্তিমিত হলেও বাইশ গজে তার রেশ রয়ে গেছে আগের মতই।

উল্লেখ্য, ২০০৮ প্রথম মরশুমে আইপিএলের দরজা খোলা ছিল পাকিস্তানি ক্রিকেটারদের জন্য। এরপর প্রতিবেশী দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতির কারণে পাক ক্রিকেটারদের জন্য বন্ধ হয়ে যায় আইপিএলে দরজা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top