News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাজগঞ্জ বাজারে বিস্তর পরিমাণে মদ উদ্ধার
Image

মহারাজগঞ্জ বাজারে বিস্তর পরিমাণে মদ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারে সোমবার সাত সকালে মদ বিরোধী অভিযান চালানো হয়৷ অভিযানের নেতৃত্ব দেন সদরের এস ডি এম৷ পুলিশ এবং শুল্ক দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সদরের মহারাজগঞ্জ বাজারের বেশ কয়েকটি দোকানে হানা দিয়ে প্রচুর পরিমাণ দেশী ও বিদেশী মদ উদ্ধার করেন৷ এ ব্যাপারে নয় জনকে আটক করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে৷ উদ্ধার করা মদ বাজেয়াপ্ত করা হয়েছে৷ আরো বেশ কিছু মদ নষ্ট করে দেওয়া হয়েছে৷ সদরের এসডি এম জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ এবং শুল্ক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সোমবার সকাল থেকে অভিযানে নামেন এসডিএম নিজ ৷

মহারাজগঞ্জ বাজারে বেশ কয়েকটি মুদির দোকানের আড়ালে পেছনদিকে এভাবে মদের ব্যবসা চলতো৷ দোকানের শাটার কেটে ভিতরে ঢুকে এসব মদের বোতল উদ্ধার করা হয়েছে৷ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অভিযান খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই৷ অভিযানে অংশ নিয়ে সদরের এসডি এম জানান, সামনে লোকসভা নির্বাচন৷ নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে হলে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে, সে কারণেই মাতাল দৌরাত্ম্য কমাতে ময়দানে নেমেছে প্রশাসন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top