News Flash

  • Home
  • Uncategorized
  • দুই আসনে প্রার্থী ঘোষণা করল আইএনপিটি পূর্বে বিজয় রাঙ্খল ও পশ্চিমে জগদিশ দেববর্মা
Image

দুই আসনে প্রার্থী ঘোষণা করল আইএনপিটি পূর্বে বিজয় রাঙ্খল ও পশ্চিমে জগদিশ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ ত্রিপুরায় এবার লোকসভা নির্বাচন বেশ জমে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে৷ জাতীয় রাজনৈতিক দলগুলো আঞ্চলিক দলগুলোর সঙ্গে আঁতাত করে নি৷ আঞ্চলিক দলগুলো নিজস্ব সত্তা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিচ্ছে৷ ইতিমধ্যেই আই এন পি টি রাজ্যের দুটি লোকসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে৷ সোমবার আই এন পি টির রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়৷ পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে প্রার্থী হয়েছেন দলের সভাপতি বিজয় কুমার রাংখল৷ পশ্চিম ত্রিপুরা সাধারন আসনে প্রার্থী হয়েছেন আই এন পি টির সম্পাদক জগদিশ দেববর্মা৷ আগামী ১১ এপ্রিল পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনেএবং ১৮ এপ্রিল পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রার্থী মনোনয়ন এর কাজ৷ রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম ইতিমধ্যেই দুটি আসনেই তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে৷ সি পি আই এম এর পর প্রার্থীর নাম ঘোষণা করল আইএনপিটি দল৷ সোমবার আই এন পি টির রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সহ-সভাপতি অমিও কুমার দেববর্মা৷ তিনি জানান রবিবার আই এন পিটির নির্বাচন কমিটির বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় লোকসভার দুটি আসনেই দলীয় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ সে অনুযায়ী সোমবার সাংবাদিক সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়৷ লোকসভার দুটি আসনেই আই এনপিটি’’র প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়৷

সাংবাদিক সম্মেলনে আই এন পির সভাপতি বিজয় কুমার রায় বলেন দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে লোকসভা নির্বাচনে আঁতাত গঠনের জন্য তারা প্রস্তাব দিয়েছিলেন৷ কিন্তু কংগ্রেস দলের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের দুটি আসনে আঁতাত গঠনের বিষয়ে কোন সম্মতি জানানো হয়নি৷ শেষ পর্যন্ত আই এন পি টি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে৷ এদিকে কংগ্রেস এবং বিজেপি কোন দল এখনও পর্যন্ত তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেনি৷ বিজেপির শাসন আইপিএফটি পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত ইতিমধ্যেই ঘোষণা করেছে৷ এর ফলে শাসক জোটের ভোট বিভাজন এর আশঙ্কা প্রবল হয়ে উঠেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top