News Flash

  • Home
  • Uncategorized
  • লা লিগা ম্যাচে বার্সেলোনার ফের জয়, হ্যাটট্রিক মেসির
Image

লা লিগা ম্যাচে বার্সেলোনার ফের জয়, হ্যাটট্রিক মেসির

সেভিয়া, ১৮ মার্চ (হি.স.) : বার্সেলোনা হয়ে মেসির মুকুটে ফের নয়া পালক হল৷ রিয়াল বেটিসের বিরুদ্ধে লা লিগা ম্যাচে আরও একটি নতুন রেকর্ড গড়লেন মেসি৷ ছুঁলেন আরও একটি ক্লাব রেকর্ড৷
ক্যাপ্টেনের এমন জোড়া নজিরের দিনে অনবদ্য জয় পেল বার্সেলোনা৷ সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জয় এনে দিলেন মেসিই৷ রিয়াল বেটিসকে তাদের ঘরের মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত করল বার্সা৷ দুরন্ত হ্যাটট্রিক করলেন মেসি৷ চোট পাওয়ার আগে দলের হয়ে একটি গোল করে যান সুয়ারেজ৷ রিয়াল বেটিসের হয়ে একটি গোল শোধ করেন লরেন মোরোন৷ মূলত মেসির পায়ে ভর করেই লা লিগার দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে দশ পয়েন্টের ব্যবধান তৈরি করে লিগ টপার বার্সেলোনা৷ ২৮ রাউন্ডের শেষে বার্সেলোনার পয়েন্ট সংখ্যা ৬৬৷

অ্যাটলেটিকো দাঁড়িয়ে ৫৬ পয়েন্টে৷ তৃতীয় স্থানে থাকা রিয়ালের সংগ্রহ ৫৪ পয়েন্ট৷ম্যাচের ১৮ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে বার্সাকে ১-০ এগিয়ে দেন মেসি৷ প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+২) সুয়ারেজের পাস থেকে গোল করে স্কোরলাইন ২-০ করেন মেসি৷ ৬৩ মিনিটে পিকের পাস থেকে গোল করে বার্সাকে ৩-০ এগিয়ে দেন সুয়ারেজ৷ ৮২ মিনিটে লরেন গোল করে বেটিসের ব্যবধান কমিয়ে ৩-১ করেন৷ ৮৫ মিনিটে রাকিটিচের পাস থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ম্যাচের স্কোরলাইন ৪-১ করেন মেসি৷


মাঠে নামার মুহূর্তে মেসি বার্সেলোনার সর্বকালীন একটি রেকর্ড ছুঁয়ে ফেলেন৷ বার্সার জার্সিতে এটি তাঁর ৬৭৪ নম্বর ম্যাচে৷ এই নিরিখে তিনি ছুঁয়ে ফেলেন কিংবদন্তি ইনিয়েস্তাকে৷ মেসির মতো তিনিও বার্সেলোনার হয়ে ৬৭৪টি ম্যাচ খেলেছেন৷ সামনে শুধু জাভি৷ যিনি বার্সার হয়ে ৭৬৭টি ম্যাচ খেলেছেন৷রিয়াল বেটিসের বিরুদ্ধে হ্যাটট্রিকের সুবাদে লা লিগায় মেসির গোলসংখ্যা দাঁড়াল ৪১২৷ এটিও একটি নতুন রেকর্ড৷ জিমি ম্যাকগ্রোরি ১৯২২-১৯৩৭ পর্যন্ত স্কটিশ লিগে ৪১০টি গোল করেন৷ ১৯০৫-১৯২৮ পর্যন্ত ইমরে স্লোসার হাঙ্গেরিয়ান লিগে ৪১১টি গোল করেন৷২০০৪-২০১৯ পর্যন্ত সময়ে স্প্যানিশ লিগে গোল করার নিরিখে মেসি স্থাপণ করেন অনবদ্য মাইলস্টোন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top