News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা ভোট ঃ শহর দক্ষিণাঞ্চলে জোর প্রচার পশ্চিমের বাম প্রার্থীর
Image

লোকসভা ভোট ঃ শহর দক্ষিণাঞ্চলে জোর প্রচার পশ্চিমের বাম প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী শংকর প্রসাদ দত্তের সমর্থনে রবিবার রাজধানী আগরতলা শহর দক্ষিণাঞ্চলে নির্বাচনী প্রচার রেলি অনুষ্ঠিত হয়৷ রেলিটি হাপানিয়া থেকে শুরু করে ড্রপ গেট পর্যন্ত পথ পরিক্রমা করে৷ রেলির অগ্রভাগে ছিলেন দলীয় প্রার্থী শংকর প্রসাদ দত্ত , প্রাক্তন সাংসদ মতিলাল সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ শান্তি সম্প্রীতি পুনঃপ্রতিষ্ঠা ও কর্মসংস্থানের লড়াই তীব্র করার আহ্বান জানিয়ে বামফ্রন্ট প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয়৷


রেলিতে অংশ নিয়ে বামফ্রন্ট প্রার্থী শংকর প্রসাদ দত্ত বলেন, শাসক দল বিজেপি বিরোধী দল সি পি আই এম নেতা কর্মী সমর্থকদের ওপর হামলা হুজুতির চেষ্টা চালাচ্ছে৷ আজও রেলিতে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছিল শাসক দলের কিছু লোকজন৷ তাদের বাধা ও সন্ত্রাস উপেক্ষা করেই সিপিআইএম নেতা কর্মী সমর্থক রা দলীয় প্রার্থীর সমর্থনে ব্যাপক প্রচার এর সামিল হচ্ছেন বলে উল্লেখ করেন শংকর বাবু৷ আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই বলছেন এই অত্যাচার নিপীড়ন আর সহ্য করা হবে না৷ এই অগণতান্ত্রিক কাজকে কেউ মেনে নেবে না, এর বিরুদ্ধে মাঠে নামার জন্য সংকল্প গ্রহণ করেছেন সাধারণ জনগণ৷ রাজ্যের জনগণের এই আকুতিকে শ্রদ্ধা জানান প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত৷ রাজ্যের দুটি আসনেই বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে বিভিন্ন স্থানে ভোট প্রচার শুরু হলেও রাজ্যের শাসক দল নিজেদের মধ্যে বিরোধ মেটাতে না পারায় এখনো প্রার্থী ঘোষণা করতে পারেনি৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top