News Flash

  • Home
  • Uncategorized
  • মাধববাড়ি কান্ডে কর্তব্যে গাফিলতির দায়ে হাবিলদার ও এসডিপিও বরখাস্ত
Image

মাধববাড়ি কান্ডে কর্তব্যে গাফিলতির দায়ে হাবিলদার ও এসডিপিও বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ ৷৷ মাধববাড়ি ঘটনায় মেজিস্ট্রেট তদন্তে জিরানীয়ার এসডিপিও প্রাণকৃষ্ণ দাসের বিরুদ্ধে গাফিলতি প্রমাণিত হয়েছে৷ শুধু তাই নয়, টিএসআর’র হাবিলদার শ্রীকান্ত ভৌমিক ওই এলাকার রবি লক্ষ্মী দেববর্মাকে হয়রানির বিষয়টিও প্রমাণিত হয়েছে৷ তাই তাদেরকে বরখাস্ত করেছে আরক্ষা দপ্তর৷ রবিবার তাদের বরখাস্ত করার নোটিশ জারি হয়েছে৷ এদিকে, মাধববাড়ির ঘটনায় আহতদের চিকিৎসায় গাফিলতির জন্য ডা. অভিষেক মজুমদারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য আরক্ষা দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরের কাছে সুপারিশ করা হয়েছে৷


মাধববাড়ির ঘটনায় মেজিস্ট্রেট তদন্ত রিপোর্ট বিধানসভায় মুখ্যমন্ত্রী পেশ করেন গত ১ মার্চ৷ ওই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে মুখ্যমন্ত্রী পুলিশ ও চিকিৎসকের ভূমিকায় বিধানসভায় দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন৷ পাশাপাশি, তদন্তে অভিযুক্ত পুলিশ আধিকারীক ও চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি ওই দিন প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ সেই মোতাবেক, রবিবার সাধারণ প্রশাসন দপ্তরের তরফে জিরানীয়ার এসডিপিও প্রাণকৃষ্ণ দাস এবং টিএসআরের হাবিলদার শ্রীকান্ত ভৌমিককে বরখাস্ত করার নোটিশ জারি হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top