News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতির হাত থেকে পদ্ম পুরস্কার গ্রহণ করলেন গম্ভীর-ছেত্রী
Image

রাষ্ট্রপতির হাত থেকে পদ্ম পুরস্কার গ্রহণ করলেন গম্ভীর-ছেত্রী

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.) : আন্তর্জাতিক ক্রিকেটে অসামান্য সাফল্যের জন্য পদ্ম পুরস্কারে সম্মনিত হলেন গৌতম গম্ভীর৷ শনিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্ম পুরস্কার নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন বাঁ-হাতি ওপেনার৷ ব্যাট হাতে ভারতীয় দলকে অনেক ম্যাচ জিতিয়েছেন৷ ভারতের দু-দু’টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি৷

গত ডিসেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গম্ভীরকে৷ তবে বাইশ গজকে গুডবাই জানানোর আগে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান (১০,৩২৪) রান পূর্ণ করেছেন দিল্লির এই ক্রিকেটার৷ দেশের হয়ে ৫৮টি টেস্ট, ১৪৭টি একদিনের এবং ৩৭টি টি-২০ ম্যাচ খেলেছেন গম্ভীর৷ ২০০৭ টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ একদিনের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন দিল্লির এই বাঁ-হাতি ব্যাটসম্যান৷ দু’টি বিশ্বকাপ ফাইনালেই গম্ভীরের ব্যাটই ভারতকে লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে৷

রাষ্ট্রপতির হাত থেকে পদ্ম পুরস্কার নেওয়ার পর গম্ভীর বলেন, ‘এই পুরস্কার ভারতীয় ক্রিকেটের সকল সমর্থক এবং আমার সমালোচকদের জন্য৷ আমার ক্রিকেট কেরিয়ারে এদের দারুণ অবদান ছিল৷’ ৩৭ বছরের দিল্লির এই বাঁ-হাতি ব্যাটসম্যানের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০০৩ সালে৷ জাতীয় দলের পাশাপাশি নাইটদের হয়েও আইপিএল দারুণ পারফর্ম করেছেন৷ প্রাক্তন নাইট অধিনায়কের হাত ধরে দু’বার আইপিএল ট্রফি (২০১২ ও ২০১৪) জিতেছে কেকেআর৷

গম্ভীরের পাশাপাশি এদিন রাষ্ট্রপতির হাত থেকে পদ্ম পুরস্কার নেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী৷ চলতি মাসেই এএফসি এশিয়ান কাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন দিল্লির এই ফুটবলার৷ দেশের ষষ্ঠ ফুটবলার হিসেবে এই পুরস্কার পেলেন ছেত্রী৷ কয়েক মাস আগে আন্তর্জাতিক গোলে লিওনেল মেসিকে পিছনে ফেলেছেন ভারত অধিনায়ক৷ তাঁর আগে রয়েছেন কেবলমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ ছেত্রীর আন্তর্জাতিক ফুটবল কেরিয়ার অত্যন্ত উজ্জ্বল৷ তিনিট নেহেরু কাপ জয় (২০০৭, ২০০৯, ২০১২) এবং এএফসি চ্যালেঞ্জ কাপ (২০১২) ও দু’টি সাফ চ্যাম্পিয়নশিপ (২০১১ ও ২০১৬)৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top