News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
Image

ধর্মনগরে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ বাড়িতে পাশাপাশি বাড়ি একই ক্লাসে পাঠরত ১০ বছর বয়সের দুই বন্ধু রাজদ্বীপ নাথ ও সৌরভ নাথ৷ পাশাপাশি বাড়ি, একই সাথে বেড়ে ওঠে, এদের বেড়াতে যাওয়ার পছন্দও ছিল অনেকটা একই রকমের৷ রাজদ্বীপের বাবা দীলিপ নাথ পেশায় অটোচালক, সৌরভের বাবা পঙ্কজ নাথ৷ রাজদ্বীপের মামার শ্বশুর শ্বাশুরি বেড়াতে গিয়েছিল৷ আসার সময় আহ্লাদের রাজদ্বীপকে শুক্রবার নিয়ে আসে তাদের বাড়ি ধর্মনগর ধানাধীন ইচ্ছাই নালছড়ার লালছড়াতে৷ সঙ্গে রাজদ্বীপের একান্ত বন্ধু সৌরভও আসে৷ কে জানত যে এই বেড়ানোই এদের জীবনের শেষ বেড়ানো৷

শুক্রবার সকালেই বাড়ির সবার অলক্ষে দুই বন্ধু মিলে মামার শ্বশুরবাড়ির পুকুরে স্নান করতে নামে৷ কেউই সাতার জানত না৷ বেশ সময় ধরে এদেরকে খঁুজে না পাওয়ায় সবদিকে খোঁজ পড়ে যায়৷ হঠাৎ করে এলাকার মাুষের চোখে পড়ে পুকুরে দুটি দেহ ভেসে ওঠেছে৷ সাথে সাথে পুকুরে নেমে দুটি মৃতদেহ তুলে এনে পুকুরের পাশেই শুইয়ে রাখা হয়৷ বা মামাকে খবর না দিয়ে দুপুর ২টার দিকে রাজদ্বীপের বাবা দীলিপ নাথকে তারাা ফোন করে৷ তখন দীলিপ নাথ ধর্মনগরে অটো নিয়ে ছিল৷ সাথে সাথে গিয়ে দুটি মৃতদেহকেই জেলা হাসপাতালে নিয়ে আসে৷ আসার পর কর্তব্যরত চিকিৎসকরা জানা ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে৷ কান্নায় লুটিয়ে পড়ে সবাই৷ সৌরভের বাবা পঙ্কজ নাথ জানায় ঘটনাস্থল থেকে কদমতলা ধর্মনগর রাস্তার দূরত্ব ৫০ মিটারের বেশি নয়, তবে কেন এরা হাসপাতালে নিয়ে আসল না৷ এদিকে বার বার ধর্মনগর থানায় যাওয়ার পরও পুলিশ আসে না৷ এতে চিকিৎসকরা ময়না তদন্ত করে মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতে পারছে না৷ আড়াই ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও ধর্মনগর থানার সময় হয়নি হাসাপাতালে যাওয়ার৷ এক অসহনীয় পরিস্থিতির শিকার সন্তান হারানো দুটি পরিবার ধর্মনগর থানার অপদার্থতার কারণে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top