News Flash

  • Home
  • Uncategorized
  • পাচার বাণিজ্যকে ঘিরে পুটিয়া সীমান্তে বিএসএফ জনতার সংঘর্ষ, চলল গুলি
Image

পাচার বাণিজ্যকে ঘিরে পুটিয়া সীমান্তে বিএসএফ জনতার সংঘর্ষ, চলল গুলি

জনতার সাথে সংঘর্ষে আহত বিএসএফ জওয়ান৷ ছবি নিজস্ব৷

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ গরু পাচারের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিএসএফ এবং এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘটিত খণ্ডযুদ্ধে তীব্র উত্তেজনা বিরাজ করছে ত্রিপুরার সোনামুড়া মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পুটিয়া এলাকায়৷ পুটিয়া সীমান্তের বাসিন্দারা জানান, বুধবার রাতে কাঁটাতারের বেড়া কেটে পাচারের সময় টহলরত বিএসএফ জওয়ানরা গরু আটক করে সংলগ্ণ আশাবাড়ি বিওপি-তে নিয়ে যান৷ আজ সকালের দিকে পাচারকারীদের একটি দল বিএসএফ-এর আশাবাড়ি ছাউনিতে গিয়ে গরুগুলি জোর করে নিয়ে যেতে চায়৷ কিন্তু বিএসএফ তাদের বাধা দেয়৷ তখন পাচারকারীরা লাঠি, দা-সহ অন্য অস্ত্রশস্ত্র নিয়ে কর্তব্যরত বিএসএফ-র ওপর চড়াও হয়৷ এর পাল্টা জবাব দেয় বিএসএফও৷ বিএসএফ-এর পাল্টা হামলায় পাচারকারীরা দৌড়ে গ্রামে মিশে যায়৷ বিএসএফ জওয়ানরা তাদের পেছনে পেছনে গ্রামে প্রবেশ করে যাকে সামনে পায় তাকেই বেধড়ক পেটাতে থাকে৷ তাদের মারে আট সাধারণ নাগরিক জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে৷ আহতদের মধ্যে বয়স্ক, মহিলা এবং বালকও রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ৷ আহতদের মধ্যে তিনজনকে আগরতলায় সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ এলাকাবাসীর আরও অভিযোগ, বিএসএফ শূন্যে তিন রাউন্ড গুলি ছুঁড়েছে৷ এদিকে খবর পেয়ে স্থানীয় কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টহল দিচ্ছে৷ ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ এ ব্যাপারে বিএসএফ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁদের তরফে কোনও সাড়া পাওয়া যায়নি৷
প্রসঙ্গত, কিছুদিন অন্তর অন্তর সীমান্ত এলাকায় জনতা ও বিএসএফের মধ্য পাচার বাণিজ্য নিয়ে ব্যাপক মারধর ও সংঘর্ষ হয়৷ গুলি চালনার মতো ঘটনাও ঘটেছে৷ প্রাণহানীও হচ্ছে৷ এনিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top