News Flash

  • Home
  • Uncategorized
  • তত্পর উত্তর প্রদেশ পুলিশ, মুজাফফরনগরে গাড়ি থেকে বাজেয়াপ্ত ৭ লক্ষেরও বেশি নগদ টাকা
Image

তত্পর উত্তর প্রদেশ পুলিশ, মুজাফফরনগরে গাড়ি থেকে বাজেয়াপ্ত ৭ লক্ষেরও বেশি নগদ টাকা

মুজাফফরনগর, ১৪ মার্চ (হি.স.): আর মাত্র কিছুদিন পরই লোকসভা নির্বাচন| লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার পর থেকেই উত্তর প্রদেশ জুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ-প্রশাসন| এবার উত্তর প্রদেশের মুজাফফরনগরে একটি গাড়ি থেকে ৭ লক্ষেরও বেশি নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ| সার্কেল অফিসার যোগেন্দ্র সিং জানিয়েছেন, বুধবার মুজাফফরনগর জেলার নিউ মান্ডি থানা এলাকায় একটি গাড়িকে আটক করা হয়| ওই গাড়ি থেকে হিসাব বহির্ভূত ৭ লক্ষেরও বেশি নগদ টাকা উদ্ধার করা হয়েছে| গাড়ির চালক নগদ টাকা সম্পর্কিত কোনও কাগজপত্র দেখাতে পারেননি, এরপরই সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হয়|

পদস্থ ওই পুলিশ কর্তা জানিয়েছেন, নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ার পর পাঁচ হাজারের বেশি টাকা বহন করার জন্য সঠিক কাগজপত্র কাছে রাখতে হয়| কাগজপত্র না দেখাতে পারলেই সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হয়| প্রসঙ্গত, গোটা দেশে মোট সাতটি দফায় লোকসভা ভোট হবে| ভোটগ্রহণ শুরু হবে ১১ এপ্রিল থেকে| শেষ দফার ভোটগ্রহণ হবে ১৯ মে| সপ্তদশ লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে ২৩ মে| 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top