News Flash

  • Home
  • Uncategorized
  • বাগমায় দুটি গাড়িতে পুলিশের তল্লাসীতে কোটি টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার নেই
Image

বাগমায় দুটি গাড়িতে পুলিশের তল্লাসীতে কোটি টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৩ মার্চ৷৷ গোমতী জেলার বাগমা কড়ইমুড়ায় উদ্ধার হয়েছে প্রায় কোটি টাকার গাঁজা৷ মঙ্গলবার রাত প্রায় একটা নাগাদ উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের এই সব নিষিদ্ধ নেশাদ্রব্য গাঁজা৷

জানা গেছে, উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রিপ্রসাদ দাসের নেতৃত্বে কিল্লা থানার ওসি বিশ্বজিত দেববর্মার সহযোগিতায় কোটি টাকার গাঁজা উদ্ধারের পাশাপাশি দুটি গাড়ি আটক করা হয়েছে৷ তবে এর সঙ্গে কাউকে ধরতে পারেনি পুলিশ৷

বুধবার ঘটনার বিবরণ দিয়ে গোমতীর পুলিশ সুপার এ আর রেড্ডি জানান, মঙ্গলবার রাতে কিল্লা থানার ওসি বিশ্বজিত দেববর্মাকে সঙ্গে নিয়ে এসডিপিও হিমাদ্রিপ্রসাদ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উদয়পুর মহকুমাধীন বাগমার কড়ইমুড়া সুকলের মাঠে সন্দেহভাজন দুটি গাড়ি দেখে এগিয়ে যায়৷ তাঁরা গিয়ে দেখেন এক গাড়ি থেকে অন্য গাড়িতে বোঝাই করা হচ্ছে গাঁজার অসংখ্য প্যাকেট৷ প্যাকেটগুলিকে পুলিশের দল নিজেদের কবজায় নিয়ে উদ্ধার করে ১২৩ প্যাকেট শুকনো গাঁজা৷

পুলিশ সুপার এ আর রেড্ডি জানিয়েছেন, কড়ইমুড়া সুকলের মাঠে টিআর ০১ এই ১৭২৩ নম্বরের টাটা ৪০৭ মডেলের একটি গাড়ি এবং এএস ০১ এসি ২৫২৯ নম্বরের ট্যাঙ্কারকে দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হয়৷ তাঁরা এগিয়ে গিয়ে গাঁজা উদ্ধারের পাশাপাশি দুই গাড়িকে আটক করে ধবজনগরে অবস্থিত জেলা পুলিশ হেড কোয়ার্টারে নিয়ে আসা হয়৷ এখানে এগুলির ওজন করা হয়৷ পুলিশ সুপার জানান, ১২৩ প্যাকেটে প্রায় হাজার কেজি গাঁজার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা৷ তবে গাঁজা ও গাড়ি আটক করা হলেও এর সঙ্গে কাউকে গ্রেফতার করা যায়নি৷ তিনি জানান, রাতের অন্ধকারে পুলিশের হানা টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ অবশ্য এদের ধরতে খুব বেশি সময় লাগবে না৷ গাড়ির মালিকের সন্ধান পেলেই গাঁজা পাচারের সঙ্গে জড়িতদের আটক করতে তাঁরা সক্ষম হবেন, জানান এসপি এ আর রেড্ডি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top