News Flash

  • Home
  • Uncategorized
  • সিরিজ জিততে কোটলার দিকেই তাকিয়ে বিরাটবাহিনী
Image

সিরিজ জিততে কোটলার দিকেই তাকিয়ে বিরাটবাহিনী

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.) : বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ জিততে কোটলার দিকেই তাকিয়ে বিরাটবাহিনী৷ মোহালিতে চতুর্থ ম্যাচে ৩৫৮ রান তুলে ম্যাচ জিততে পারেনি কোহলি অ্যান্ড কোং৷ চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে অজিবাহিনী৷অজিদের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজই বিরাটদের বিশ্বকাপের মহড়া৷ অর্থাৎ ৫ জুন বিশ্বকাপে প্রোটিয়াদের বিরুদ্ধে মাঠে নামার আগে বুধবার শেষ ম্যাচ খেলতে নামছে ভারত৷ হার মানেই বিশ্বচ্যাম্পিয়নদের কাছে সিরিজ খুঁইয়ে বিশ্বকাপে নামবে কোহলি অ্যান্ড কোং৷ কোটলায় স্বাভাবিকভাবেই ব্যাকফুটে থেকে শুরু করবে টিম ইন্ডিয়া৷

মোহালিতে ভারতের ৩৫৮ রান তাডা় করে হাসতে হাসতে ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া৷ রান তাড়া করতে গিয়ে মাত্র ১২ রানের মধ্যে দুই ব্যাটসম্যানকে হারালেও ১৩ বল বাকি থাকতেই চার উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া৷ ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করেন অজি ব্যাটসম্যানরা৷ ওপেনার উসমান খোওয়াজার ৯১ ও মিডল অর্ডারে হ্যান্ডসকম্বের দুরন্ত সেঞ্চুরি (১১৭) এবং লো-অর্ডারে টার্নার টর্নেডোয় ভারতের আশায় জল ঢেলে দেয়৷ মাত্র ৪৩ বলে ছয় ছক্কা এবং পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৮৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন টর্নার৷এর আগে রোহিত-ধাওয়ানের ১৯৩ রানের ওপেনিং পার্টনারশিপ অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দেয়৷ তবে অল্পের জন্য রোহিত ব্যক্তিগত শতরান হাতছাড়া করেন৷ ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯২ বলে ৯৫ রান করে আউট হন হিটম্যান৷ ধাওয়ান অবশ্য কোনও ভুল করেননি৷ ১৪৩ রানের মেগা ইনিংস খেলেন গব্বর৷ ১১৫ বলের ইনিংসে ১৮টি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top