News Flash

  • Home
  • Uncategorized
  • পিএনবি কেলেঙ্কারি : নীরব মোদীর বিরুদ্ধে নতুন চার্জশিট ইডির

পিএনবি কেলেঙ্কারি : নীরব মোদীর বিরুদ্ধে নতুন চার্জশিট ইডির

নয়াদিল্লি, ১১ মার্চ (হি. স.) : পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব মোদীর বিরুদ্ধে অর্থ তছরুপ মামলায় সোমবার নতুন করে চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। এব্যাপারে এদিন আধিকারিকেরা জানিয়েছেন, মুম্বইয়ে পিএমএলএ আদালতে অর্থ তছরুপ প্রতিরোধ আইনে এই চার্জশিট পেশ করেছে ইডি। হিরে ব্যবসায়ী নীরব মোদী ও এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অন্যান্যদের বিরুদ্ধে এই সম্পূরক চার্জশিট এদিন পেশ করল ইডি। একইসঙ্গে এই মামলায় অতিরিক্ত প্রমাণ সংগ্ৰহ করেছে ইডি।
লন্ডনে নীরব মোদীর উপস্থিতি ও নতুন ব্যবসার সম্ভাবনার কথা ব্রিটিশ দৈনিকে প্রকাশিত হওয়ার দু-দিন পর এই চার্জশিট প্রকাশ করল ইডি।

ভারতীয় হিরে ব্যবসায়ীর বিরুদ্ধে ইডি প্রথম চার্জশিট আনে গত বছরের মে মাসে। এজেন্সি ইডি এবং সিবিআই নীরব মোদী, মেহুল চোকসি এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে অর্থ তছরুপ মামলায় তদন্ত করছে।উল্লেখ্য, সম্প্রতি ব্রিটেনের সংবাদপত্রের ক্যামেরায় ধরা পড়েন নীরব। ফুরফুরে মেজাজে নিশ্চিন্তে লন্ডনের রাস্তায় হেঁটে বেড়াতে দেখা যায় ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত এই হিরে ব্যবসায়ীকে। দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, \”তিনি লন্ডনে নতুন করে হিরের ব্যবসাও ফেঁদেছেন। লন্ডল ওয়েস্ট এন্ড-এর ৮০ লক্ষ পাউন্ডের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তিনি বর্তমানে থাকছেন। তাঁর বেশভূষাতেও যথেষ্ট পরিবর্তন লক্ষ্য করা গেছে।\”

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top