News Flash

  • Home
  • Uncategorized
  • অক্ষরধাম যাওয়ার পথে গাড়িতে আগুন, পূর্ব দিল্লিতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মা ও দুই মেয়ের

অক্ষরধাম যাওয়ার পথে গাড়িতে আগুন, পূর্ব দিল্লিতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মা ও দুই মেয়ের

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): পূর্ব দিল্লির অক্ষরধাম উড়ালপুলে চলন্ত গাড়িতে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হল মা ও দুই কন্যা সন্তানের| রবিবার সন্ধ্যা ৬.৩০ মিনিট রোমহর্ষক ঘটনাটি ঘটেছে অক্ষরধাম উড়ালপুলের উপরেই| মৃতদের নাম হল, মা অঞ্জনা (৩৪) এবং দুই মেয়ে নিকি (৫) ও রিদ্ধি (২)| কপাল জোরে বেঁচে গিয়েছেন অঞ্জনাদেবীর স্বামী ৩৬ বছরের উপেন্দ্র মিশ্র এবং ৩ বছরের মেয়ে সিদ্ধি| রবিবার সন্ধ্যায় স্ত্রী অঞ্জনা ও তিন মেয়েকে নিয়ে গাড়ি চালিয়ে অক্ষরধাম যাচ্ছিলেন গাজিয়াবাদের লোনি এলাকার বাসিন্দা উপেন্দ্র মিশ্র| সন্ধ্যা তখন ৬.৩০ মিনিট হবে, গাড়িটির ডিকির সিএনজি গ্যাসের পাইপ লিক করে আগুন ধরে যায়|


সেই সময় উপেন্দ্রর পাশেই ছিল তিন বছরের মেয়ে সিদ্ধি| পেছনের আসনে ছিলেন অঞ্জনা ও দুই মেয়ে| গাড়ির বনেট থেকে ধোঁয়া বেরোতে দেখেই লেন বদলিয়ে গাড়িটি থামান উপেন্দ্র| মুহূর্তের মধ্যেই গাড়িটিতে আগুন ধরে যায়| সিদ্ধিকে নিয়ে গাড়ির বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও, গাড়ির ভিতরেই আটকে পড়ে মা ও দুই মেয়ে| আগুনে পুড়ে মৃত্যু তিনজনেরই| উপেন্দ্র জানিয়েছেন, সাহায্যের জন্য অন্য গাড়িগুলিকে থামানোর চেষ্টা করেছিলেন তিনি| কিন্তু, কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেনি| যতক্ষণে দমকল এসে পৌঁছয়, ততক্ষণে পুড়ে সবকিছু শেষ হয়ে যায়| পূর্ব দিল্লির ডেপুটি কমিশনার জসমিত সিং জানিয়েছেন, কি ভাবে আগুন লাগল গাড়িটিতে, তা তদন্ত করে দেখা হচ্ছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top