News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশী অভিযানে গাঁজা ও বিলেতি মদ উদ্ধার
Image

পুলিশী অভিযানে গাঁজা ও বিলেতি মদ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ নেশা বিরোধী অভিযানের অন্তর্গত আগরতলায় সীমান্তবর্তী এলাকায় গাঁজা এবং উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরে বিলেতী মদ উদ্ধার করেছে পুলিশ৷

জানা গেছে, রাজধানী আগরতলা শহর সংলগ্ণ লঙ্কামুরা সীমান্তবর্তী মালাকার পাড়া থেকে রামনগর ফাঁড়ির পুলিশ ৩৫ কেজি গাঁজা উদ্ধার করেছে৷ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মালাকার পাড়ায় অভিযান চালিয়ে পুলিশ দুটি বস্তা থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করে৷ তবে এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি৷ রামনগর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার রাজু দত্ত জানান, শীঘ্রই পুলিশ এই ঘটনার আসল কুশীলবদের খুঁজে বের করতে সক্ষম হবে৷ এ ব্যাপারে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে৷ বাংলাদেশে পাচারের জন্যই গাজা সীমান্তবর্তী মালাকার পাড়ায় মজুত রাখা হয়েছিল বলে পুলিশের অনুমান৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালানোর ফলে তাদের সেই পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে৷

উল্লেখ্য, আন্তর্জাতিক সীমান্ত পথে প্রতিদিনই গাঁজা পাচার হচ্ছে৷ রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করার চেষ্টা চালাচ্ছে৷ সে কারণেই রাজ্যের সর্বত্র ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে এবং পুলিশের অভিযানকে চ্যালেঞ্জ জানিয়ে পাচারকারীরা তাদের পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে৷ এদিকে, উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে অভিযান চালিয়ে পুলিশ গাড়ি আটক করে প্রচুর পরিমাণ বিলেতি মদ উদ্ধার করেছে৷ বুধবার রাতে এসডিপিও কাঞ্চনপুরের নেতৃত্বে গোপন খবরের ভিত্তিতে কাঞ্চনপুর হসপিটাল রোড জংশনের কাছ থেকে একটি মদ ভর্তি গাড়ি বাজেয়াপ্ত করা হয়৷ এই গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৮ কার্টুন বিলিতি মদ উদ্ধার করে পুলিশ৷ গাড়ি চালককেও আটক করেছে পুলিশ৷ বৃহস্পতিবার গাড়ির চালককে কাঞ্চনপুর কোর্টে সোপর্দ করা হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top