News Flash

  • Home
  • Uncategorized
  • জীবন মালাকার হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা দাবি এলাকাবাসীর
Image

জীবন মালাকার হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমা গ্রাম পঞ্চায়েতের কালাপানি এলাকার জীবন মালাকার হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ এলাকার জনগণ সর্বদলীয় বৈঠক করে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন৷

বৃহস্পতিবার বিজেপি এসসি মোর্চার জেলা সম্পাদক ফুরেন্দ্র মালাকার, সিপিআইএম দলের প্রাক্তন বিধায়ক টুনুবালা মালাকার সহ ৫ জনের এক প্রতিনিধিদল জেলা পুলিশ সুপার লাকি চৌহানের সঙ্গে সাক্ষাৎ করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করেন৷ জেলা পুলিশ সুপার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে৷

উল্লেখ্য ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার কালাপানি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সমীরণ মালাকারের স্ত্রীর সঙ্গে এলাকার সুভাষ মালাকারের অবৈধ সম্পর্ক ছিল৷ গতবছরের ৪ মার্চ সমীরণ মালাকারের স্ত্রীকে নিয়ে সুবাস মালাকার পালিয়ে যান৷ প্রায় ছয় মাস পর এলাকার জনগণ পঞ্চায়েতে সালিশি সভা করে ঘটনার নিষ্পত্তি করেছিল৷ এরপর থেকেই সুভাষ মালাকার সমীরণ মালাকারকে উত্তক্ত করে আসছিলেন৷ গত ১৭ ফেব্রুয়ারি বাজার থেকে ফেরার সময় সমীরণ মালাকারকে রাত সাড়ে নয়টা নাগাদ নৃশংসভাবে হত্যা করে সুভাষ মালাকার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top