News Flash

  • Home
  • Uncategorized
  • জোট নয়, তবে সমর্থন জানালে স্বাগত ঃ গৌতম দাশ
Image

জোট নয়, তবে সমর্থন জানালে স্বাগত ঃ গৌতম দাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ লোকসভা নির্বাচনে রাজ্যে দুটি আসনে প্রার্থী দেবে বামফ্রন্ট৷ তবে, কোন দল নির্বাচনে বামেদের সমর্থন করলে তাদের স্বাগত জানানো হবে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা সাফ জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক গোৌতম দাশ৷ তাঁর সাফ কথা, লোকসভা নির্বাচনে কোনভাবেই রাজ্যে বামেরা অন্য কোন দলের সাথে জোট করবে না৷ তবে, বিজেপিকে হারাতে কোন দল সমর্থন দিলে নিশ্চই গ্রহণ করা হবে৷ এদিকে, রাজ্যে গণতান্ত্রির অবস্থা ফিরিয়ে আনার দাবিতে নির্বাচন কমিশনের কাছে সিপিএম ডেপুটেশন দিয়েছে বলে তিনি জানিয়েছেন৷

গৌতম দাশ বলেন, বিজেপি আইপিএফটি জোট সরকার রাজ্যে ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাজ্যে গনতান্ত্রিক অবস্থাকে পঙ্গু করে দেওয়া হয়েছে৷ রাজ্যে নির্বাচন করার মতো পরিস্থিতি নেই৷ অবিলম্বে রাজ্যে গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছে সিপিআইএম৷ সিপিআইএমের পাঁচ সদস্যক প্রতিনিধিদল দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে স্মারকলিপি প্রদান করেছেন৷

তিনি জানান, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নেতৃত্বের সিপিআইএমের প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ত্রিপুরার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেছেন৷ প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন নীলোৎপল বসু, সাংসদ জিতেন্দ্র চৌধুরী, সাংসদ শংকর প্রসাদ দত্ত, সাংসদ ঝর্ণা দাস বৈদ্য এবং সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাশ৷

তাঁর কথায়, সিপিআইএম প্রতিনিধিদলের সদস্যরা ত্রিপুরার বর্তমান পরিস্থিতি সম্পর্কে মুখ্য নির্বাচন কমিশনারকে বিস্তারিত তথ্য প্রদান করেছেন৷ তথ্য সম্বলিত একটি স্মারকলিপিও মুখ্য নির্বাচন আধিকারিক এর হাতে তুলে দেওয়া হয়৷ তাঁরা অভিযোগ করেন, ত্রিপুরায় ২০১৮ সালের ৩ মার্চ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে গণতন্ত্রের পরিবেশকে কলুষিত করা হয়েছে৷ বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্যে গণতন্ত্র ধুলিস্যাৎ হয়ে গেছে৷ গণতন্ত্রের অস্তিত্ব নেই৷ সিপিআইএম নেতা, কর্মী, সমর্থকদের ওপর আক্রমণ চালানো হচ্ছে৷ রাজ্যের বর্তমান শাসকদল চায় না বিরোধী দল থাকোক, মত প্রকাশ করুক৷ দেশের সংবিধানে রাজনৈতিক দলগুলোকে যে অধিকার দেওয়া হয়েছে সেই অধিকার লঙ্ঘিত হচ্ছে৷ আরো অভিযোগ করা হয়েছে, গত জানুয়ারী মাস পর্যন্ত সিপিআইএমের ৬ জন নেতাকর্মী সমর্থককে খুন করা হয়েছে৷ সংঘবদ্ধ হামলায় ১৫১৫ জন আহত হয়েছেন৷ ২০৭ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে৷ শুধু তাই নয়, সিপিআইএম’র ১০৬টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে৷ ২৭৭ টি অফিস লুঠ করা হয়েছে৷ ৬৮টি অফিস জবরদখল করা হয়েছে৷ ৫৮টি অফিসে তালা দিয়ে দেওয়া হয়েছে৷ ১৪৬ জন সিপিআইএম কর্মী সমর্থকের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে৷ রাজ্যে অবিলম্বে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের কাছে সিপিআইএম দলের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷

লোকসভা নির্বাচন প্রসঙ্গে এদিন শ্রীদাশ বলেন, রাজ্যে দুটি লোকসভা আসনেই বামফ্রন্ট প্রার্থী দেবে৷ ১৯৫২ সাল থেকে এই ট্র্যাডিশন সমানে চলছে৷ একাধিক বাম প্রার্থী লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন৷ ফলে, রাজ্যে কোন দলের সাথে জোটে যেতে চায় না বামফ্রন্ট৷ তাঁর কথায়, বিজেপিকে হারানো মূল লক্ষ্য৷ তাই, কোন দল বামফ্রন্টের প্রার্থীকে সমর্থন দিলে সাদরে তা গ্রহণ করা হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top