News Flash

  • Home
  • Uncategorized
  • ২০টাকার কয়েনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Image

২০টাকার কয়েনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.) : বৃহস্পতিবার ২০টাকা কয়েনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭, লোক কল্যাণ মার্গে নিজের বাসভবনে অর্থমন্ত্রী অরুণ জেটলি উপস্থিতিতে ২০টাকার কয়েনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পাশাপাশি নতুন ১, ২, ৫ এবং ১০টাকার কয়েনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই সকল কয়েনগুলিই দৃষ্টিহীনদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। দৃষ্টিহীনরা যাতে সহজে হাত দিয়ে কয়েনগুলি চিহ্নিত করতে পারে সেদিকে নজর রেখে কয়েনগুলি তৈরি করা হয়েছে।

এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন দৃষ্টিহীন স্কুলপড়ুয়ারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশের শেষ ব্যক্তি ও শেষ প্রান্ত পর্যন্ত উন্নয়নকে নিয়ে যাওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কাজ করে চলেছে। সেই জন্যই এমন ধরণের কয়েন প্রকাশ করা হয়েছে। এই নতুন কয়েনের ফলে উপকৃত হবে সমাজের দৃষ্টিহীন মানুষেরা। পাশাপাশি দৃষ্টিহীন স্কুলপড়ুয়াদের সঙ্গে কথাও বলেন তিনি।

নতুন ২০ টাকার কয়েনের ওজন ৮.৫৪ গ্রাম। কয়েনটির বাইরের দিকটি তৈরি হয়েছে ৬৫ শতাংশ তামা, ১৫ শতাংশ দস্তা, ২০ শতাংশ নিকেল ব্যবহার করা হয়েছে। ভেতরের দিকে রয়েছে ৭৫ শতাংশ তামা, ২০ শতাংশ দস্তা ও পাঁচ শতাংশ নিকেল। কয়েনটি ব্যাস ২৭ মিলিমিটার। ১০ টাকার কয়েনের মতোই এতে দু’রকম ধাতব রঙের দু’টি স্তর থাকবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top