News Flash

  • Home
  • Uncategorized
  • রাশিয়ার থেকে অত্যাধুনিক একে-২০৩ অ্যাসল্ট রাইফেল পেতে চলেছে ভারত
Image

রাশিয়ার থেকে অত্যাধুনিক একে-২০৩ অ্যাসল্ট রাইফেল পেতে চলেছে ভারত

নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.): অত্যাধুনিক একে-২০৩ অ্যাসল্ট রাইফেল পেতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। এই বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে ভারত। একে-৪৭ এর অত্যাধুনিক সংস্করণ হচ্ছে একে-২০৩। প্রায় ৭,৫০,০০০ একে-২০৩ অ্যাসল্ট রাইফেল ভারতীয় সেনাবাহিনীর জন্য তৈরি করবে রাশিয়া।


প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনা বর্তমানে একে-৪৭ এবং ইনসাস রাইফেল ব্যবহার করছে। একে-২০৩ হাতে চলে এলে ইনসাস এবং একে-৪৭ বাতিলের খাতায় চলে যাবে। সেনাবাহিনী পাশাপাশি আগামী দিনে আধাসেনা এবং রাজ্য পুলিশের জন্যও বরাদ্দ করা হবে এই অ্যাসল্ট রাইফেল। অন্যদিকে ৭.৬৯ এমএম ৫৯ ক্যালিবারেরর সিগ সাউয়ের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের জন্য আমেরিকার সঙ্গে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মালা সীতারমণ।

আমেরিকার এই স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দেওয়া হবে সেই সকল জওয়ানদের যারা প্রতিদিন জঙ্গি নিধন অভিযানে যান। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে বিগত দশ বছর ধরে ইনসাস রাইফেলের বদলে নতুন রাইফেলে খোঁজ করছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। অবশেষে নতুন রাইফেল পেতে চলেছে সেনাবাহিনী।রবিবার আমেঠিতে দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী নির্মালা সীতারমণ জানিয়েছেন, ভারতের অর্ডিন্যান্স বোর্ড এবং রাশিয়ার যৌথ উদ্যোগে আমেঠির কোরবার অর্ডিন্যান্স কারখানায় তৈরি করা হবে একে-২০৩ অ্যাসল্ট রাইফেল। প্রথম পর্যায় রাশিয়ার থেকে ৭৫০০০০ রাইফেল আসবে। পরবর্তী পর্যায় আগামী তিন বছরে আমেঠির কোরবার এই কারখানায় একে-২০৩ রাইফেল তৈরি করা হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top