News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরে ৪০০টি ব্যাঙ্কার তৈরির সিদ্ধান্ত প্রশাসনের
Image

জম্মু ও কাশ্মীরে ৪০০টি ব্যাঙ্কার তৈরির সিদ্ধান্ত প্রশাসনের

জম্মু, ২ মার্চ (হি.স.) : পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়ার পর থেকে প্রায় রোজই ভারতীয় গ্রাম ও সীমান্তে থাকা সেনাছাউনিগুলি লক্ষ্য করে গোলা বর্ষণ করে চলেছে পাকিস্তান। এমন পরিস্থিতির থেকে বাঁচার জন্য ৪০০টি ব্যাঙ্কার তৈরির সিদ্ধান্ত নিল জম্মু ও কাশ্মীরের রাজ্য প্রশাসন। শনিবার প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে রাজৌরিতে ২০০ এবং পুঞ্চ জেলায় ২০০টি ব্যাঙ্কার তৈরি করা হবে।


ব্যাঙ্কার তৈরির কাজ দ্রুত শেষ করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই ব্যাঙ্কারগুলি তৈরি করার অর্থ গ্রামীণ উন্নয়ন বিভাগ থেকে জেলা প্রশাসনের কাছে দিয়ে দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যেই এই ব্যাঙ্কার তৈরির কাজ শেষ করা হবে বলে জানা গিয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে গ্রামবাসীরা। মোহিন্দ্র লাল নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, বিগত পাঁচ থেকে ছয় ধরে পাকিস্তানিরা টানা গোলা বর্ষণ করে চলেছে। একজন মহিলা আহতও হয়েছে। গ্রামের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের অবিরাম গোলা বর্ষণের ফলে স্কুলগুলিকেও বন্ধ করে দেওয়া হয়েছে।প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে স্থানীয় গ্রামবাসীদের রক্ষা করার জন্য এই ব্যাঙ্কারগুলি তৈরি করা হচ্ছে। উল্লেখ্য, শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। এদিন রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে দুপুর ১২.৩০-এ সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাবর্ষণ করতে থাকে পাকিস্তান। পাল্টা গুলি চালায় ভারত। অন্যদিকে, শুক্রবার রাত থেকে মেন্ধরে পাকিস্তান বনাম ভারতের গুলির লড়াইয়ে আহত হয়েছেন তিনজন সাধারণ নাগরিক। এদের মধ্যে রয়েছেন এক মহিলা ও তাঁর দুই সন্তান। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসারত রয়েছেন তাঁরা। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top