News Flash

  • Home
  • Uncategorized
  • কিশত্বরে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের, আহত আরও ৩ জন
Image

কিশত্বরে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের, আহত আরও ৩ জন

শ্রীনগর, ২ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের কিশত্বরে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের| শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কিশত্বর জেলার মুঘলময়দান তেহসিলের দাদপেথ এলাকায়| ভয়াবহ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন| দুর্ঘটনায় নিহতদের নাম হল, হাসান, আয়াজ আহমেদ এবং জাফর হুসেইন লোনে| আহতদের উদ্ধার করে কিশত্বর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার সকালে মুঘলময়দান তেহসিলের দাদপেথ এলাকায় দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই একটি গাড়ি (জেকে ০২একে ৭৯০৩)| ‘অভিশপ্ত’ ওই গাড়িটিতে ছ’জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে| বাকি ৩ জনকে গুরুতর আহত অবস্থায় কিশত্বর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে|

উল্লেখ্য, এর আগে শুক্রবার মধ্যরাতে জম্মু ও কাশ্মীরের উধমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস| ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছ’জন যাত্রীর| এছাড়াও আরও ৩১ জন গুরুতর আহত হয়েছেন| আহতদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| গত ২৪ ঘন্টায় জম্মু ও কাশ্মীরে অকালেই প্রাণ হারালেন ৯ জন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top