News Flash

  • Home
  • Uncategorized
  • উধমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস : মৃত্যু ছ’জনের, আহত অন্ততপক্ষে ৩১
Image

উধমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস : মৃত্যু ছ’জনের, আহত অন্ততপক্ষে ৩১

জম্মু, ২ মার্চ (হি.স.): শ্রীনগর যাওয়ার পথে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস| শুক্রবার মধ্যরাতের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ‘অভিশপ্ত’ ওই বাসের আরোহী ছ’জন যাত্রীর| এছাড়াও আরও ৩১ জন গুরুতর আহত হয়েছেন| শুক্রবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে উধমপুর জেলার সুরিনসরের কাছে চান্দেহ গ্রামের সন্নিকটে| ভূমিধস ও প্রবল তুষারপাতের কারণে বিগত কয়েকদিন ধরেই বন্ধ ছিল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক| ট্র্যাফিক পুলিশের চোখ এড়িয়ে শুক্রবার মধ্যরাতে শ্রীনগর অভিমুখে যাচ্ছিল যাত্রীবোঝাই ওই বাসটি| রাতের অন্ধকারে চান্দেহ গ্রামের সন্নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি| খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী| ‘অভিশপ্ত’ ওই বাসের ভিতর থেকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় অন্ততপক্ষে ৩৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়| যদিও, তাঁদের মধ্যে ছ’জনের মৃত্যু হয়েছে| বাকি ৩১ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে|


জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার মধ্যরাতে উধমপুর জেলার মাজালটার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যাত্রীবোঝাই একটি বাস| দুর্ঘটনাস্থলেই মৃত্যু পাঁচজনের| গুরুতর আহত অবস্থায় ৩২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে, তাঁদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে| কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল বাসটি, তা খতিয়ে দেখা হচ্ছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top