News Flash

  • Home
  • Uncategorized
  • ফেইসবুকে বিতর্কিত পোস্ট ব্যবস্থা নেওয়া হবে চিকিৎসকের বিরুদ্ধে
Image

ফেইসবুকে বিতর্কিত পোস্ট ব্যবস্থা নেওয়া হবে চিকিৎসকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ সন্ত্রাসী হামলা নিয়ে সারা দেশ যখন পাকিস্তানের নিন্দায় মুখর তখনই ত্রিপুরার এক চিকিৎসক ফেসবুক পোস্টের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন৷ চিকিৎসক সিদিকুর রসিদ বলেছেন, ইমরান খানের সিদ্ধান্তে মানবতা বোধ জয়ী হয়েছে এবং রাজনীতি পরাস্থ হয়েছে৷ এটি ইমরানের খানের নেওয়া একটি ভালো সিদ্ধান্ত৷


তিনি এখানেই থেমে থাকেননি৷ তাঁর ফেসবুক একাউন্টে পাকিস্তানের পতাকাকে আরতি করা হচ্ছে, এমন ছবিও রয়েছে৷ তিনি কাশ্মীর নিয়ে উষ্কানিমূলক একটি পোস্টও তার ফেসবুক একাউন্টে শেয়ার করেছেন৷ এমনকি, ব্রিটিশ পর্যালোচক ইমরান খানকে পাকিস্তানের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে বর্ননা দিয়েছেন৷ তাও ডাঃ সিদিকুর রসিদ তাঁর ফেসবুক পোস্টে শেয়ার করেছেন৷


স্বাভাবিক ভাবে প্রশ্ণ উঠেছে একজন ভারতীয় হিসেবে সন্ত্রাস ইস্যুতে পাকিস্তানকে কিভাবে তিনি সমর্থন করলেন৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়া পদক্ষেপকে নিয়ে তাঁর চিন্তাধারা ভারতীয় হওয়া নিয়ে তাকে প্রমাণ দেওয়া উচিত বলে মনে করা হচ্ছে৷


জানা গেছে, রাজ্যে চিকিৎসকদের সংগঠনগুলি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবে৷ সাংগঠনিক ভাবে ইতিমধ্যেই তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top