News Flash

  • Home
  • Uncategorized
  • ২২ ফেব্রুয়ারির পর থেকে কাশ্মীরিদের উপর নতুন করে কোনও হামলা হয়নি, সুপ্রিম কোর্টে জানান কেন্দ্র
Image

২২ ফেব্রুয়ারির পর থেকে কাশ্মীরিদের উপর নতুন করে কোনও হামলা হয়নি, সুপ্রিম কোর্টে জানান কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): গত ২২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ-সহ ১০টি রাজ্যকে কাশ্মীরিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট| প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ কেন্দ্রীয় সরকার এবং ১০টি রাজ্যকে কাশ্মীরিদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নোটিস জারি করেছিল| সেই রিপোর্টের প্রেক্ষিতে বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, গত ২২ ফেব্রুয়ারির পর থেকে কাশ্মীরিদের উপর নতুন করে হামলা হয়নি| এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল জানিয়েছেন, গত ২২ ফেব্রুয়ারির পর থেকে নতুন করে কাশ্মীরিদের উপর হামলার ঘটনা ঘটেনি| পাশাপাশি কাশ্মীরি পড়ুয়াদের উপর হামলার প্রেক্ষিতে আগামী ৭ দিনের মধ্যে কেন্দ্রীয় সরকার এবং ১০টি রাজ্যকে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ|


উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের ফিদায়েঁ হামলার পরই থেকেই ক্ষোভে ফুঁসছিল গোটা দেশবাসী| দেশবাসী এতটাই ক্ষুব্ধ যে, ভারতের কোনও কোনও রাজ্যে গত ১৪ ফেব্রুয়ারির পর থেকে আক্রান্ত হয়েছেন কাশ্মীরিরা, আক্রান্ত হয়েছেন কাশ্মীরি ছাত্ররাও| কোথাও হামলা, কোথাও আবার কটূক্তির শিকার হতে হয়েছিল কাশ্মীরিদের| ওই ধরনের পরিস্থিতি অবিলম্বে বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকার ও ১০টি রাজ্যকে নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট| কেন্দ্রীয় সরকার ছাড়াও, যে ১০টি রাজ্যকে সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছিল, সেগুলি হল-জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, মেঘালয়, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, পঞ্জাব ও মহারাষ্ট্র| কাশ্মীরিদের উপর হামলা বন্ধ করার আবেদন জানিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তারিক আদিব| সেই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ও ১০টি রাজ্যকে নোটিশ পাঠিয়েছিল শীর্ষ আদালত| ৱুধবার কেন্দ্রের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, গত ২২ ফেব্রুয়ারির পর থেকে কাশ্মীরিদের উপর নতুন করে হামলা হয়নি|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top