News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরের বদগামে ভেঙে পড়ল মিলিটারি এয়ারক্রাফ্ট, মৃত্যু দু’জন পাইলটের
Image

জম্মু ও কাশ্মীরের বদগামে ভেঙে পড়ল মিলিটারি এয়ারক্রাফ্ট, মৃত্যু দু’জন পাইলটের

শ্রীনগর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি মিলিটারি এয়ারক্রাফ্ট| বুধবার সকালের ঘটনা| মাটিতে আছড়ে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়| এয়ারক্রাফ্ট দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জন পাইলটের| মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘বদগামে ভেঙে পড়া বিমানটি ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধ বিমান|’ জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘যেই স্থানে বিমানটি ভেঙে পড়েছে, সেখান থেকে দু’টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে| মৃতরা দু’জনই ওই এয়ারক্রাফ্টের পাইলট|’


পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বুধবার সকাল ১০.৪০ মিনিট নাগাদ সেন্ট্রাল কাশ্মীরের বদগাম জেলায়, বদগাম টাউন থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে গারেন্ড কালান গ্রামের কাছে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান| মাটিতে আছড়ে পড়ার পরই যুদ্ধবিমানটিতে আগুন ধরে যায়| এই ঘটনায় মৃত্যু হয়েছে পাইলট এবং সহকারী পাইলটের| পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, পাইলট এবং কো-পাইলটের দেহ উদ্ধার করা হয়েছে| বদগামের এসএসপি জানিয়েছেন, কি কারণে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানটি, তা জানতে ঘটনাস্থলে আসছে ভারতীয় বায়ুসেনার বিশেষ টিম| তাঁরাই সমস্ত বিষয় খতিয়ে দেখবেন|


এদিকে, ভারত-পাকিস্তান সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে, লেহ, জম্মু, শ্রীনগর এবং পাঠানকোট বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে| নিরাপত্তা সংক্রান্ত কারণে এয়ারস্পেস সাসপেন্ড করা হয়েছে| বহু বিমান দাঁড় করিয়ে রাখা হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top