News Flash

  • Home
  • Uncategorized
  • সুর নরম করল চিন, ভারতকে সংযম থাকার অনুরোধ বেজিংয়ের
Image

সুর নরম করল চিন, ভারতকে সংযম থাকার অনুরোধ বেজিংয়ের

বেজিং, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): জঙ্গি দমনে পাকিস্তানের মাটিতে ঢুকে ভারতের প্রত্যাঘাতের পর সুর নরম করল চিন। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা উচিত ভারতের। মঙ্গলবার বিবৃতি জারি করে এমনই জানাল চিন। পাশাপাশি ভারতকে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে অভিহিত করে সংযম থাকার অনুরোধ করল বেজিং। পুলওয়ামা হামলার ১২দিন পর, মাত্র ২১ মিনিটে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশ-ই-মহম্মদ (জেইএম), হিজবুল মুজাহিদিনের একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান| আর এরপরেই সুর নরম করল চিন। এক বিবৃতি জারি করে বেজিং-এর তরফে জানানো হয়েছে, জঙ্গি দমনে আন্তর্জাতিক স্তরে ইতিবাচক পরিস্থিতি তৈরি করা উচিত ভারতের।

চিন বিদেশমন্ত্রকের মুখপাত্র ল্যু কাঙ জানিয়েছেন, ভারত এবং পাকিস্তান দুই রাষ্ট্রই চিনের ঘনিষ্ঠ। পাকিস্তান ও ভারতের উচিত সংযম বজায় রাখা। সমস্ত রিপোর্ট একত্রিত করা হয়েছে। ভারত এবং পাকিস্তান দুইটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। দুই দেশের মধ্যে উন্নত সম্পর্ক এবং সহযোগিতার থাকলে দক্ষিণ এশিয়ায় শান্তি এবং স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। সংযত থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করা উচিত দুই দেশের। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জঙ্গিদের মোকাবিলা করা উচিত ভারতের। এর আগে বিদেশ সচিব ভারতের বিদেশসচিব ভি কে গোখলে বলেন, ‘গোপন সূত্রে খবর ছিল ফের বড়সড় জঙ্গি হামলা চালানোর জন্য তৈরি হচ্ছে জঙ্গিরা। জিহাদিদের প্রশিক্ষণ দিয়ে ভারতের একাধিক জায়গায় জঙ্গি হামলার প্রকল্পনা ছিল। তাই বিমান হামলা আবশ্যিক হয়ে পড়ে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top