News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামা হামলার সময় কোথায় ছিলেন নরেন্দ্র মোদী : মমতা
Image

পুলওয়ামা হামলার সময় কোথায় ছিলেন নরেন্দ্র মোদী : মমতা

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): পুলওয়ামা হামলার সময় কোথায় ছিলেন নরেন্দ্র মোদী ৷ সোমবার এই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেনা কনভয়ে হামলার ঘটনার পর থেকেই কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷সোমবার লোকসভা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পুলওয়ামা হামলায় কেন্দ্রের ভূমিকার সমালোচনা করে মমতা বলেন, ‘সরকারের কাছে আগেই রিপোর্ট ছিল ৷

কেন জওয়ানদের এয়ারলিফ্ট করা হল না ৷ কেন তাঁদের মৃত্যুমুখে ঠেলে দেওয়া হল ? মোদীবাবুদের কাছে উত্তর নেই ৷ জওয়ানদের রক্তে ভোট রাজনীতি হয় না ৷ দাঙ্গা লাগিয়ে শান্তি পুরস্কার পেলেন’৷ পুলওয়ামা হামলার পরেও একই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী ৷ পুলওয়ামা হামলার নেপথ্যে রয়েছে অভ্যন্তরীণ ব্যর্থতা, প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন মমতা ৷ তিনি বলেছিলেন, পুলওয়ামার ঘটনা অত্যন্ত দুঃখজনক কিন্তু এই ঘটনা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে ৷ গোয়েন্দাদের ব্যর্থতার জেরেই এই ঘটনা ঘটেছে । কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে ও সেই ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কি করছেন, প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top