News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে রেলের প্রতিটি ডিভিশনে বম্ব ডিস্পোজাল স্কোয়াড মোতায়েন করার সিদ্ধান্ত
Image

দেশে রেলের প্রতিটি ডিভিশনে বম্ব ডিস্পোজাল স্কোয়াড মোতায়েন করার সিদ্ধান্ত

নয়াদিল্লি, ২২ ফেব্রুি.স.): পুলওয়ামার জঙ্গি হামলায় ৪৯ জওয়ানদের শহিদ হয়েছেন | এখনও ভারতে হামলার হুমকি দিচ্ছে বিভিন্ন জঙ্গি সংগঠন | এই পরিস্থিতি দেশের প্রতিটি ডিভিশনে বম্ব ডিস্পোজাল স্কোয়াড মোতায়েন করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল৷


পুলওয়ামাতে জঙ্গি হামলায় পর রেল নিজেদের সুরক্ষা ব্যবস্থা আঁটোসাটো করতে সক্রিয় হয়ে উঠেছে৷ হামলার জন্য অনেক সময়েই রেলওয়েকে বেছে নেওয়া হয়৷ এর আগে একাধিকবার রেলকে টার্গেট করাও হয়েছে৷ এই বিষয়গুলিকে মাথায় রেখে রেল নিজের সুরক্ষা ব্যবস্থার উপর জোর দিচ্ছে৷ এই সুরক্ষা ব্যবস্থার অঙ্গ হিসেবে দেশের প্রতিটি ডিভিশনে বম্ব ডিস্পোজাল স্কোয়াড মোতায়েন করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল৷ রেল সূত্রে খবর, দেশ জুড়ে রেলওয়ের ৬৭টি ডিভিশন রয়েছে৷ প্রত্যেকটি ডিভিশনে নিজেদের বম্ব ডিসপোজাল স্কোয়াড থাকবে৷ এই বিষয়ে একটি প্রস্তাব তৈরি করা হয়েছে |

রেল আধিকারিকরা মনে করছেন রেলের সুরক্ষা ব্যবস্থা যথাযথ করার জন্য বম্ব স্কোয়াড অত্যন্ত প্রয়োজনীয়৷ এই স্কোয়াড সরাসরি আরপিএফের সঙ্গে যুক্ত থাকবে৷ বম্ব ডিটেকশন এবং ডিসপোজালের জন্য বিশেষ ধরনের গাড়ি তৈরি করা হচ্ছে৷ জানা যাচ্ছে আগামী ছ’মাসের মধ্যে এই ব্যবস্থা করা হবে৷ আপাতত, রেলওয়ের সুরক্ষার জন্য স্টেশন এবং সংলগ্ন এলাকাগুলিতে সুরক্ষা ব্যবস্থা বাড়ানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top