News Flash

  • Home
  • Uncategorized
  • নয়াদিল্লিতে আসবাবপত্রের গুদামে বিধ্বংসী আগুন
Image

নয়াদিল্লিতে আসবাবপত্রের গুদামে বিধ্বংসী আগুন

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : পশ্চিম দিল্লির হরিনগর জেলায় আসবাবপত্রের মার্কেটের কাছে অবস্থিত একটি গুদামে বিধ্বংসী আগুন লাগে । আগুনে পুড়ে গিয়েছে লক্ষাধিক টাকার জিনিসপত্র। একটি বহুতলের নিচে অবস্থিত ছিল গুদামটি। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ ও দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রায় তিন ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে দমকল কর্মীরা। আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায় নি।

পুলিশের এক আধিকারিক জানিযেছেন, বুধবার গভীর রাতে খবর পায় পশ্চিম দিল্লির হরিনগর এলাকায় অবস্থিত একটি আসবাবপত্রের গুদামে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে যায়। কিছুক্ষণের চার তলা বিল্ডিংয়ের পুরোটায় আগুন ধরে যায় ।স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দমকলে খবর দেয়। এরপর দমকল কর্মীদের প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে গিয়েছে প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিভাবে আগুন লাগল তা জানতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top