News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা-শিলচর ট্রেনে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার ধর্মনগরে
Image

আগরতলা-শিলচর ট্রেনে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ ৯০ লক্ষ টাকার নেশাদ্রব্য বাজেয়াপ্ত এবং দুজনকে গ্রেফতার করা হয়েছিল দুদিন আগে৷ ওই ঘটনার দুদিনের মাথায় ফের লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করেছে ধর্মনগর রেলওয়ে স্টেশনে কর্তব্যরত জিআরপি৷রেল পুলিশ সূত্রের খবর, আজ বুধবার আগরতলা থেকে শিলচরগামী যাত্রীবাহী ট্রেনে রুটিন তল্লাশির সময় জিআরপিএফ-এর হাতে নিষিদ্ধ গাঁজাগুলো ধরা পড়েছে৷ দুপুরে ৫৫৬৬৩ নম্বরের যাত্রীবাহী ট্রেনটি ধর্মনগর স্টেশনে পৌঁছলে জিআরপি জওয়ানরা তল্লাশি চালান ট্রেনের প্রতিটি কামরায়৷

ট্রেনের কামরাগুলোতে তল্লাশি অভিযানে সন্দেহজনক দুটি মালিকহীন ব্যাগ দেখতে পান তারা৷ ব্যাগগুলো খোলে সেগুলোর ভিতর থেকে মোট চার প্যাকেট গাঁজা উদ্ধার করেন অভিযানকারীরা৷বাজেয়াপ্তকৃত গাঁজাগুলোর ওজন ছিল সাড়ে ১২ কেজির ওপর৷ এগুলোর বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকার বেশি বলে জিআরপিএফ অফিসার জানান৷ আধিকারিকের কথায়, এই রুটের চলমান ট্রেনগুলি খুব কম সময় ধর্মনগর স্টেশনে দাঁড়ায়৷ ফলে নিয়মিত ট্রেনের প্রতিটি কামরা তল্লাশি করা সম্ভব হয় না৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top