News Flash

  • Home
  • Uncategorized
  • অসুস্থ রবার্ট বঢরা, হাজিরা দিতে পারলেন না ইডি-র দফতরে
Image

অসুস্থ রবার্ট বঢরা, হাজিরা দিতে পারলেন না ইডি-র দফতরে

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): চলতি মাসের ৬ তারিখ ৫ ঘন্টারও বেশি সময় ধরে ম্যারাথন জেরা করা হয়েছিল রবার্ট বঢরাকে| লণ্ডনে বেনামি সম্পত্তি কেনাবেচার অভিযোগে ৭ ফেব্রুয়ারিও দীর্ঘ সময় ধরে জেরা করা হয়েছিল রবার্টকে| ৬ এবং ৭ ফেব্রুয়ারি, পর পর দু’দিন প্রায় ১৫ ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করার পর গত ৯ ফেব্রুয়ারিও রবার্টকে তৃতীয় রাউণ্ডের জন্য জেরা করেন ইডি-র তদন্তকারী অফিসাররা| জেরায় ইডি প্রশ্ন তুলেছিল, লণ্ডনের বিপুল পরিমাণ সম্পত্তির মালিক তিনি যদি না হয়ে থাকেন, তাহলে রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর পরিমাণে টাকা খরচ করেছেন কেন? ৬, ৭ ও ৯ ফেব্রুয়ারি পরপর ৩ দিন জেরা করার পর, রবার্টকে আবারও সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)|

মঙ্গলবার ইডি-র দফতরে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রবার্টকে| কিন্তু, শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার ইডি-র দফতরে হাজিরা দিতে পারলেন না রবার্ট। রবার্ট বঢরা-র আইনজীবী কে টি এস তুলসী জানিয়েছেন, ‘রবার্টকে হাজিরার জন্য সমন পাঠানো হয়েছিল, কিন্তু অসুস্থতার জন্য তিনি হাজিরা দিতে পারবেন না। খাবারে বিষক্রিয়ার জন্য সোমবার রাত থেকে তিনি অসুস্থ। ডায়রিয়া এবং বমি ভাব অনুভব করছেন রবার্ট।’
প্রসঙ্গত, ইতিমধ্যেই রবার্টকে দিয়ে মুচলেকা লিখিয়ে নিয়েছে ইডি| তদন্তের প্রয়োজনে যখনই ডাকা হবে, তখনই ইডি-র তদন্তকারী অফিসারদের সামনে হাজিরা দিতে হবে রবার্টকে| রবার্টের বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি বেনামে লণ্ডনে ছ’টি ফ্ল্যাট এবং দু’টি বাড়ি কিনেছেন| তবে, রবার্টকে ইডি জেরা করার অনুমতি পেলেও, এখনই তাঁকে গ্রেফতার করতে পারবে না তদন্তকারী সংস্থা| কারণ, আগামী ২ মার্চ পর্যন্ত রবার্ট বঢরাকে আগাম জামিন প্রদান করেছে আদালত।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top