News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে সক্রিয় আগ্ণেয়াস্ত্র চোরাচালন চক্র আমবাসায় পিস্তলসহ গ্রেপ্তার এক যুবক
Image

রাজ্যে সক্রিয় আগ্ণেয়াস্ত্র চোরাচালন চক্র আমবাসায় পিস্তলসহ গ্রেপ্তার এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ রাজ্যে আগ্ণেয়াস্ত্র চোরাচালানের একটি চক্র সক্রিয় রয়েছে৷ বহিঃরাজ্য থেকে এইসব আগ্ণেয়াস্ত্র এখানে আনা হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে খবর৷ বিষয়টি সম্পর্কে পুলিস প্রশাসনও অবগত রয়েছে৷ সেই মোতাবেক বিভিন্ন সময়ে পুলিশ অভিযান চালিয়েছে৷ অনেক ক্ষেত্রেই ব্যর্থতার মুখ দেখতে হয়েছে৷ তবে সাফল্যও আসছে না এমন নয়৷ সোমবার সন্ধ্যায় আমবাসা রেল স্টেশনে এক যুবকের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ জেলার শীলাছড়ির বাসিন্দা সুমন চাকমাকে রেল স্টেশনে সন্দেহজনক অবস্থায় আটক করেছে পুলিশ৷ তল্লাসী চালিয়ে তার হেপাজতে রাখা একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে৷ প্রাথমিকভাবে তদন্তে বেরিয়ে এসেছে সুমন চাকমা আগ্ণেয়াস্ত্রটি বহিঃরাজ্য থেকে এনেছে৷ তবে কার কাছে সেটি পৌঁছানোর কথা ছিল তার নাম উল্লেখ করেনি সে৷ প্রসঙ্গত, এর আগেও অমরপুরে, ধর্মনগরে পিস্তল ও তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে৷ পুলিশের অনুমান একটি চোরাচালানের চক্র রাজ্যে সক্রিয় রয়েছে৷ তবে পুলিশ সুমন চাকমাকে জোরা জিজ্ঞাসাবাদ করছে চক্রের অন্য পান্ডাদের সনাক্ত করার জন্য৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top