News Flash

  • Home
  • Uncategorized
  • এয়ারসেল-ম্যাক্সিস মামলা : ৮ মার্চ পর্যন্ত চিদম্বরম ও তাঁর পুত্রের অন্তর্বর্তী জামিন মঞ্জুর
Image

এয়ারসেল-ম্যাক্সিস মামলা : ৮ মার্চ পর্যন্ত চিদম্বরম ও তাঁর পুত্রের অন্তর্বর্তী জামিন মঞ্জুর

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): আবারও মঞ্জুর হল অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন| সাময়িকের জন্য হলেও, এয়ারসেল-ম্যাক্সিস মামলায় দিল্লির পাটিয়ালা হাইস কোর্টে ফের স্বস্তি পেলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পালানিয়াপ্পন চিদম্বরম| শুধুমাত্র চিদম্বরমই নন, এয়ারসেল-ম্যাক্সিস মামলায় দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমেরও অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর হয়েছে| আগামী ৮ মার্চ পর্যন্ত পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি চিদম্বরমকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| এযাবত্ বাবা-ছেলেকে গ্রেফতার করতে পারবে না এয়ারসেল-ম্যাক্সিস মামলার তদন্তকারী সংস্থা|


উল্লেখ্য, এয়ারসেল-ম্যাক্সিস মামলায় অন্যতম মূল অভিযুক্ত পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম| এই মামলায় ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে কার্তিকে গ্রেফতারও করেছিল সিবিআই| কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, মন্ত্রী থাকাকালীন এয়ারসেল-ম্যাক্সিস চুক্তিতে ছেলেকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন চিদম্বরম| এয়ারসেল ম্যাক্সিস মামলায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) ছাড়াও পৃথক মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| তদন্তকারী সংস্থার মামলার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সুরক্ষার জন্য দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে আবেদন করেছিলেন পি চিদম্বরম ও তাঁর পুত্র কার্তি| এদিন পি চিদম্বরম ও তাঁর পুত্রকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| আগামী ৮ মার্চ পর্যন্ত পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি চিদম্বরমকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার গ্রেফতারি থেকে রেহাই পেয়েছিলেন পি চিদম্বরম ও তাঁর পুত্র কার্তি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top