News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধান শিক্ষকের বদলি রুখতে শান্তিরবাজারে বিদ্যালয়ে তালা
Image

প্রধান শিক্ষকের বদলি রুখতে শান্তিরবাজারে বিদ্যালয়ে তালা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ বিদ্যালয়ের প্রধানশিক্ষকের অন্যত্র বদলি করার প্রতিবাদে বিগত দুদিন ধরে শান্তিরবাজার মহকুমার মধ্য কাঁঠালিয়া এডিসি ভিলেজের রাজপ্রসাদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পঠনপাঠন বন্ধ৷ সুকলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকরা৷ তাঁদের দাবি, অবিলম্বে বিদ্যালয়ের প্রধানশিক্ষকের বদলি রুখতে হবে৷ তাঁকে অন্যত্র বদলি করা যাবে না৷ যদি তাঁদের দাবি মেনে না নেওয়া হয় তা-হলে সুকল বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য৷ ক্লাস বয়কটের কর্মসূচি চলতে থাকবে বলে জানানো হয়েছে সুকলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের তরফ থেকে৷


জানা গেছে, এখনও এ ব্যাপারে সংশ্লিষ্ট দফতর থেকে কোনও নয়া নির্দেশিকা আসেনি৷ যার দরুন সুকলের প্রধানশিক্ষকের বদলি আটকানো ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানান শান্তিরবাজার বিদ্যালয়সমূহের পরিদর্শক দুলাল বিশ্বাস৷
উল্লেখ্য, শান্তিরবাজার মহকুমার মধ্য কাঁঠালিয়া এডিসি ভিলেজের রাজপ্রসাদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষককে অন্যত্র বদলি করা হয়েছে৷ কিন্তু এই প্রধানশিক্ষককে বদলের সিদ্ধান্তকে মেনে নিতে পারছেন না সুকলের ছাত্রছাত্রী ও অভিভাবকরা৷ সেজন্য গত শুক্রবার থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করে৷ তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বিদ্যালয়ের মূল গেটে৷ ফলে বিগত তিনদিন ধরে সুকলের পঠনপাঠন একেবারে লাটে উঠেছে৷


জানা গেছে, বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা শান্তিরবাজার বিদ্যালয়সমূহের পরিদর্শক দুলাল বিশ্বাসের হাতে এক স্মারকপত্র প্রদান করেছে৷ স্মারকপত্রের মাধ্যমে বিদ্যালয় পরিদর্শকের কাছে দাবি জানানো হয়েছে, বর্তমান প্রধানশিক্ষককে যেন অন্যত্র বদলি না করা হয়৷ সুকলের ছাত্রছাত্রীরা জানিয়েছে, এই প্রধানশিক্ষক যেভাবে বিদ্যালয় চালাচ্ছিলেন তা ঠিকই চলছিল৷ তারা জানিয়েছে, যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবে এবং সুকল বন্ধ থাকবে ও বয়কটও চলতে থাকবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top