News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্র সংসদের স্টলে বই চুরি, ঐতিহ্য নিয়ে প্রশ্ণ
Image

ছাত্র সংসদের স্টলে বই চুরি, ঐতিহ্য নিয়ে প্রশ্ণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ ৩৭তম আগরতলা বইমেলায় বামপন্থী ছাত্র সংগঠনের স্টল খুলতে গিয়ে বিভিন্ন ভাবে সমস্যায় পড়তে হয়েছে৷ রবিবার এক সাংবাদিক সম্মেলনে ছাত্র সংসদের তরফ থেকে বলা হয়েছে ১৯৮০ সাল থেকে চলে আসা এই বইমেলার ঐতিহ্যই এখন হারিয়ে যাচ্ছে৷ সার্বিকভাবে বেকায়দায় পড়তে হচ্ছে ছাত্র সংসদকে৷


সাংবাদিক সম্মেলনে ছাত্র সংসদের সম্পাদক জয়দীপ রাউত বলেন, মেলার প্রথম দিন থেকেই তাদের স্টল নির্মাণের কাজে যারা নিযুক্ত ছিলেন তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বহিরাগত কিছু দুসৃকতি৷ এছাড়াও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মেলার প্রথম দিন অনেক বলাবলির পর রাত প্রায় সাড়ে সাতটা নাগাদ তাদের স্টলে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়৷ যে কারণে দেরীতে তাদের স্টলের উদ্বোধন হয়৷


শুধু তাই নয় মেলায় পুলিশ কর্মী ও নিরাপত্তারক্ষী মোতায়েন থাকলেও শনিবারক রাতে কোনও এক সময় তাদের স্টলে চুরির ঘটনা পর্যন্ত ঘটেছে৷ বেশ কিছু বই এবং টাকাও চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে৷ গোটা ঘটনা নিয়ে ছাত্র সংসদ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দোষীদের চিহ্ণিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার দাবী জানিয়েছেন শ্রীরাউত৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top